লাইফস্টাইল

চটজলদি খানা শাকসুকা

লাইফস্টইল ডেস্ক: বাড়িতে থাকা সবজির ঝুড়ি থেকে পাওয়া কিছু সাধারণ উপকরণ আর ডিম দিয়ে বানিয়ে ফেলুন ইজরায়েলের সিগনেচার ডিশ শাকসুকা। আদতে লেবানিজ খাবার শাকসুকা দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশের নাগরিকদের মন জয় করে নিয়েছে। ডিম টমেটো যুগলবন্দী এই ইজরায়েলি খানা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবের জন্যেই ইয়ামি।

উপকরণ

টমেটো – ৬/ ৭ টা, রসুন কুচি – ৩ চামচ, পেঁয়াজ কুচি – আধা কাপ, লাল ক্যাপসিকাম- আধখানা, পেঁয়াজ ও রসুন পাতা কুচি – ২ চামচ, পার্সলে বা ধনে পাতা কুচি – ১ চামচ, লবণ, কাঁচা মরিচ– স্বাদ অনুযায়ী, চিজ কোরানো – ২ চামচ, মাখন – ১/২ চামচ, চিনি – সামান্য, গোলমরিচ গুড়ো – ১ চামচ, ডিম – ৪ টে


প্রণালী
প্যানে সামান্য মাখন দিয়ে গরম করে তার মধ্যে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে নেড়ে নিন। ভাজা হয়ে গেলে কুচনো টমেটো দিয়ে লবণ মিশিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে রাখুন। মিনিট পাঁচেক পরে লাল ক্যাপসিকামের টুকরো দিন। না থাকলে সবুজ ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। কাঁচা মরিচ কুচি ও সামান্য মরিচ দিয়ে নেড়ে নিন। ঘন হয়ে এলে চিনি দিয়ে নেড়ে নিন, অল্প কোরানো চিজ যোগ করুন। এবারে ডিম আস্তে করে মাঝখান থেকে ফাটিয়ে পোচের মত টমেটো গ্রেভির ওপরে ছেড়ে দিন। সাবধানে দেবেন, যেন কুসুম ঘেঁটে না যায়। পোচের মতো পর পর চারটে ডিম টমেটো গ্রেভির উপরে দিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে রাখুন। কয়েক মিনিট পর চাপা খুলে কোরানো চিজ, ধনে পাতা কুচি, পেঁয়াজ ও রসুন শাক ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর এই পদ সকাল খেতে পারেন, রাত্রে রুটি দিয়েও জমে যাবে।

ধনে পাতা না থাকলেও চিন্তা নেই, লাল শাক কিংবা পালং শাকের কুচিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নামানোর আগে শাকের কুচি দিয়ে চাপা দিয়ে রাখলে ভাপে সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকামের পরিবর্তে ঝিঙে পাতলা করে কেটে ব্যবহার করতে পারেন। বাচ্চারাও মহানন্দে খাবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা