লাইফস্টাইল

কিডনি পরিষ্কার রাখার কিছু সহজ কৌশল

সান নিউজ ডেস্ক : কিডনি আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি আমাদের শরীরের ছাঁকনি হিসেবে কাজ করে। এটি আমাদের শরীরে জমে থাকা বর্জ্য পদার্থ পরিষ্কার করে এবং সেগুলো প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। এছাড়াও শরীরের গুরুত্বপূর্ণ তিনটি হরমোন নিঃসরণ করে।

তবে আমাদের অনিয়মিত জীবনযাপন এবং ভুল খাবারের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এজন্য কিডনিকে সুস্থ ও সবল রাখতে এটিকে সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন।

এজন্য কিছু প্রয়োজনীয় খাবার এবং পর্যাপ্ত পানি পান করার বিকল্প নেই। পাশাপাশি শাক-সবজি ও ফল খেলে কিডনি নিজেকেই নিজে পরিষ্কার রাখে। কিছু ভেষজ উপাদান ও খাবারের মাধ্যমেও কিডনি ক্লিন্সিং করা সম্ভব। এর ফলে কিডনিতে পাথর জমার আশঙ্কাও কমে যায়। যেমন- বিটের জুস, তরমুজ, লেবুর রস, ক্র্যানবেরি জুস, কুমড়ার বীজ, হলুদ ইত্যাদি।

তবে যা-ই খান না কেন, প্রতিদিন আট গ্লাস পানি পান করতেই হবে। পাশাপাশি ডিটক্স ওয়াটার খেতে পারেন। এছাড়াও বেশ কয়েকটি সাধারণ বিষয় মেনে চললে সুরক্ষিত থাকবে কিডনি। চলুন তবে জেনে নেয়া যাক সেই বিষয়গুলো-

>> লবণ কম খান।

>> ধূমপান করবেন না।

>> ওজন নিয়ন্ত্রণে রাখুন।

>> প্রচুর পানি ও ফলের রস খান।

>> কোলেস্টেরল বাড়তে দেবেন না।

>> রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক রাখুন।

>> বেশি মাত্রায় মদ ও ক্যাফেইন জাতীয় কিছু পান করবেন না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা