লাইফস্টাইল

অল্পতেই সেরে ফেলুন নখের ফাঙ্গাস

সান নিউজ ডেস্ক: নখে ফাঙ্গাসের আক্রমণ হলে নখের আকৃতি অনেক বেশি বড় হয়ে যায়। ফুটে উঠে এবং হলদেটে আকার ধারণ করে। এর কারণে ব্যথা তো হয়ই, দেখতেও খুব বিশ্রী লাগে। কাদা, ধুলোবালি ইত্যাদির কাছাকাছি থাকার কারণে পায়ের নখ খুব সহজেই ফাঙ্গাসের আক্রমণের শিকার হয়। এজন্য চিকিৎসকের শরণাপন্ন না হয়েও ঘরে বসে সারিয়ে তুলতে পারবেন নখের ফাঙ্গাস।

সবচেয়ে সহজ উপায়ে ফাঙ্গাস সারানোর একটি উপায় হচ্ছে ভিক্স ভ্যাপোরাবের ব্যবহার। সর্দি, মাথাব্যথার কারণে অনেকেই এই মলমটি ব্যবহার করে থাকেন। এটি ফাঙ্গাস সারাতে বেশ সহায়ক। প্রতিদিন শুধুমাত্র ২ বার ভিক্স ফাঙ্গাস আক্রান্ত নখে লাগান। একটি ব্যান্ডএইড দিয়ে নখটি ঢেকে রাখুন। ফাঙ্গাস সেরে যাবে।

অলিভ অয়েল বা আমন্ড অয়েলে খানিকটা কাঁচা হলদু কুচি করে কেটে জ্বাল দিয়ে ছেঁকে হলুদের তেল তৈরি করে নিন। এবার এই হলুদের ১ টেবিল চামচ তেলের সাথে ৩ টেবিল চামচ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি পায়ের ফাঙ্গাস আক্রান্ত নখে লাগান। দিনে ৩ বার ব্যবহার করুন। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ফাঙ্গাস ধ্বংস করবে। এর সাথে দিনে ৩০০ মিলিগ্রাম কাঁচা হলুদ খেলে ভালো ফলাফল পাবেন।

কুসুম গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি ফাঙ্গাস আক্রান্ত নখের উপরে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এভাবে দিনে ২/৩ বার করুন যতোদিন পর্যন্ত না ফাঙ্গাস দূর হয়। এছাড়াও জুতোর ভেতরে বেকিং সোডা ছিটিয়ে নিতে পারেন। বেকিং সোডার অ্যাল্কালাইন ফাঙ্গাসের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা