লাইফস্টাইল

দাঁত পরিষ্কার রাখলে কমতে পারে করোনার প্রভাব

সান নিউজ ডেস্ক : সুন্দর ও সুস্থ দাঁতের জন্য নিয়মিত যত্ন নেওয়া জরুরি। দাঁত এমনই মূল্যবান বস্তু যা হারানোর পরে তার মর্যাদা বুঝতে পারলে কোনো লাভ নেই। তাই দাঁত থাকতেই দাঁতের যত্ন নেওয়ায় মন দিতে হবে। ঝকঝকে হাসি যেমন আপনার সুন্দর ব্যক্তিত্বের প্রকাশ, তেমনই এটি আপনার সুস্থতারও পরিচায়ক।

আপনি যদি নিয়মিত দাঁত পরিষ্কার না করেন তবে সেখানে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নেবে। সেখান থেকে দেখা দেবে আরও অনেক অসুখ। সেইসঙ্গে মুখের দুর্গন্ধ তো রয়েছেই। যা আপনাকে নানা জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। নিয়মিত দাঁত পরিষ্কারের আরও একটি সুফলের কথা জানিয়েছেন গবেষকরা। এর মাধ্যমে কমতে পারে করোনার প্রভাব, এমনটাই জানিয়েছেন তারা।

আপনি যদি নিয়মিত দাঁত পরিষ্কার না করেন তবে সেখানে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নেবে। সেখান থেকে দেখা দেবে আরও অনেক অসুখ। সেইসঙ্গে মুখের দুর্গন্ধ তো রয়েছেই। যা আপনাকে নানা জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। নিয়মিত দাঁত পরিষ্কারের আরও একটি সুফলের কথা জানিয়েছেন গবেষকরা। এর মাধ্যমে কমতে পারে করোনার প্রভাব, এমনটাই জানিয়েছেন তারা।

গবেষণা বলছে, দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা থাকলে সতর্ক হোন। কারণ যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের দাঁতের মাড়ি থেকে নির্গত রক্তের মাধ্যমে মরণঘাতি এই ভাইরাস খুব সহজেই মুখ থেকে ফুসফুসে পৌঁছে যেতে পারে। বিভিন্ন গবেষণায় প্রমাণ মিলেছে, রক্তের মাধ্যমে বাতাসের তুলনায় ফুসফুসে সংক্রমণ ছড়ায় অনেক দ্রুত।

গবেষণাটিতে আরও জানানো হয়, অনেকের দাঁত নিয়মিত পরিষ্কার না করার কারণে খাদ্যকণা জমে জমে ময়লার স্তর পড়ে যায়। এমন ক্ষেত্রে ভাইরাস আরও সহজে ফুসফুসে পৌঁছে যেতে পারে। সেজন্য নিয়মিত দাঁত পরিষ্কার করা ও মাউথওয়াশ ব্যবহারের প্রতি জোর দিতে বলেছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে নিয়মিত ফ্লস করে দাঁতের ফাঁকা থেকে খাদ্যকণাগুলো বের করে আনতে হবে। এতে করোনাভাইরাসের ঝুঁকি থেকে দূরে থাকা সম্ভব বলে জানিয়েছেন তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা