লাইফস্টাইল

সন্দেহপ্রবণ মানুষেরা বেশিদিন বাঁচেন না!

লাইফস্টাইল ডেস্ক: সন্দেহ আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। কারো প্রতি মনে কোন দ্বিধা থাকলেও সন্দেহের জন্ম হয়। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা একটু সন্দেহপ্রবণ।

তুচ্ছ কারণে তারা অন্যদের সন্দেহ করেন। অতিরিক্ত সন্দেহের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায় এসব মানুষকে। তবে সন্দেহপ্রবণ মানুষ বেশিদিন বাঁচেন না- কথাটি সত্যিই অদ্ভুত।

সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। দেশটির ২৪ হাজার মানুষের ওপর করা গবেষণায় তারা বলেন, সন্দেহপ্রবণ মানুষের আয়ু দীর্ঘ হয় না।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, যারা অন্য মানুষকে সন্দেহ করেন তাদের মস্তিষ্কে সবসময় ভুল বা নেতিবাচক চিন্তা ঘুরপাক খায়। ফলে তাদের মনে সেসব চিন্তার প্রভাব পড়ে এবং তারা প্রায়ই মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হন।

গবেষকরা বলেন, বৃদ্ধ বয়সে হারানোর ভয় না থাকার কারণে মানুষ অনেক আশাবাদী হন। যারা অন্য মানুষকে ক্ষমা ও মূল্যায়ন করেন তাদের হৃদযন্ত্র অনেক দিন অবধি ভালো থাকে। তবে গবেষণায় আরও উঠে আসে, যারা অন্যদের সন্দেহ করেন এবং সহজে ক্ষমা করতে চান না তারা দীর্ঘজীবী হন না।

যেসব মানুষের ওপর গবেষণাটি চালানো হয় সেসব মানুষের ৩৭ ভাগ অন্যদের সন্দেহ করেন না, ৫৭ ভাগ অন্যদের সন্দেহ করেন ও ৫ ভাগ কোনো উত্তর দিতে চাননি।

দেশটির কয়েকজন মৃত ব্যক্তিকে নিয়ে গবেষণা করে দেখা যায় জীবদ্দশায় যারা ইতিবাচক চিন্তা ও অন্যদের ক্ষমা করতেন তাদের আয়ুষ্কাল ছিল দীর্ঘ। অন্যদিকে যেসব মানুষ অন্যদের সন্দেহ বা বাঁকা চোখে দেখতেন, সেসব মানুষ বেশিদিন বাঁচেননি।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, অন্যের প্রতি বিশ্বাস মানুষকে সহজভাবে চিন্তা করতে সাহায্য করে। ভালোভাবে জীবনযাপন করার জন্য এবং দীর্ঘায়ু পাওয়ার জন্য সন্দেহপ্রবণ মনোভাব থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা