সকালে যে কাজগুলো করবেন, যেগুলো করবেন না
লাইফস্টাইল

সকালে যে কাজগুলো করবেন, যেগুলো করবেন না

সান নিউজ ডেস্ক :

কিছু কাজ সকালে না করাই ভালো। কাজগুলো ঘুম থেকে উঠেই না করে পরে করলে অনেক উপকার। আবার কিছু কাজ ঘুম থেকে উঠেই করে ফেলা ভালো। জেনে নিন...

সোশ্যাল মিডিয়া থেকে দূরে : ফেসবুক, টুইটার অনেকের কাছে নেশার মতো। তাদের তো বটেই, অন্যদেরও ঘুম থেকে উঠে অনেকটা সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে না কাটানোই ভালো। এর ফলে কর্মক্ষমতা কিছুটা লোপ পায়। দিন শুরুর আগেই কর্মক্ষমতা কমানোর কী দরকার?

ঘুম থেকে উঠেই ই-মেইল দেখবেন না : ‘নেভার চেক ই-মেইল ইন দ্য মর্নিং’ বইয়ের লেখিকা ইউলি মর্গেনস্ট্যার্ন মনে করেন, সকালে ঘুম থেকে উঠে মেইল চেক না করাই ভালো। তাতে মন খারাপ হবার মতো কোনো মেইল দেখে দিনের শুরুটা খুব খারাপ হতে পারে। সুন্দর সকালটাকে সুন্দর রাখতে তাই দিনের অন্য কোনো সময়ে মেইল দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

বেডরুম গুছিয়ে ফেলুন : ভালো অভ্যাসের অনেক উপকারি দিক থাকে। যেমন ঘুম থেকে উঠেই ঘর গোছানো। ‘দ্য পাওয়ার অফ হ্যাবিট’ গ্রন্থের লেখক চার্লস ডুহ্যিগ মনে করেন, সকালেই শোবার ঘরটা গুছিয়ে নিলে মন বেশ ফুরফুরে থাকে। তাতে কাজের আগ্রহও বাড়ে।

মন দিয়ে নাস্তা করুন : অনেকেই সকালের নাস্তা, অর্থাৎ ব্রেকফাস্টকে খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু সময় মতো ব্রেকফাস্ট করা খুব দরকার। সকালের স্বাস্থ্যসম্মত খাবার পাকস্থলী ভালো রাখতে সহায়তা করে। কাজকর্মেও এর ভালো প্রভাব পড়ে।

সকালে কাজের তালিকা ছোট রাখুন : চোখ খুলেই রেডিওটা ছাড়ো, এক গ্লাস পানি খাও, গোসল সেরে নাস্তা করো, তৈরি হয়ে বেরিয়ে পড়ো- দিন শুরুর আগে ছোটখাটো কাজের তালিকা এর চেয়ে বেশি দীর্ঘ না করাই ভালো। এমন কাজ বেশি করা মানে নিজের ওপর চাপ তৈরি করা। দিন ভালো কাটাতে চাইলে এমনটি না করাই শ্রেয়। সূত্র : ডয়চে ভেলে।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা