লাইফস্টাইল

বয়ষ্ক রোগী খেয়াল রাখুন

সান নিউজ ডেস্ক:

শেষ ভাল যার সব ভাল তার প্রচলিত এই কথার মিল খুজে পাওয়া যায়না সচরাচর। আমাদের সমাজে বৃদ্ধ হয়ে যাওয়া মানুষ গুলোকে আক্রান্ত করে নানা ব্যধিতে,যেমন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস ও কিডনিসহ নানা অসুখে। আমাদের অনেকের বাড়িতেই বয়ষ্ক রোগী থাকেন। যাদের মধ্যে প্যারালাইসিস হয়েছে এমন রোগীও আছেন।তাদের নিয়মিত চিকিৎসা ও ওষুধ খাওয়ানোর বাইরেও বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়।

সুস্থ মানুষের মতো জীবন-যাপন করতে পারেন না তারা। কিন্তু আমরা যখন ছোট ছিলাম পরম মমতা ও আশ্রয়ে আমাদের বড় করে তুলেছেন এই বাবা-মায়েরাই। যারা একেবারেই চলাফেরা করতে পারেন না, তাদের নিয়ে পরিবারের সদস্যরা থাকেন বেশ চিন্তায়। আজকাল কিছু চেয়ার পাওয়া যায়, যেগুলোতে করে একাই ঘরে ঘুরতে পারবেন অসুস্থ প্রিয়জন। তেমন একটি হুইল চেয়ার কিনে দিতে পারলে তার অবস জীবনেও খানিকটা গতি আসবে। অনেকেই স্বাভাবিক খাবারও খেতে পারেন না। তাদের একই ধরনের খাবার প্রতিদিন না দিয়ে স্বাদ বদল হয় এমন খাবারের একটা রুটিন করে নিলে সুবিধা হবে। রোগীদের খাবার নির্বাচন করার সময় অবশ্যই পুস্টিগুণ ও সহজে হজম হয় এমন খাবার রাখতে হবে। নিয়মিত ফল-দুধ ও ডিম খাওয়াতে হবে চিকিৎসকের পরামর্শ মতো।

শুয়ে থাকতে থাকতে শরীরের অনেক স্থানে ছত্রাক হতে পারে। এমন হলে শরীর ভেজানোর পর ভালো করে তোয়ালে বা গামছা দিয়ে চেপে পানি শুকিয়ে নিন। নখ দিয়ে চুলকানো যাবে না। এতে হাতও সংক্রমিত হবে। নিয়মিত তাদের পোশাক ও বিছানার চাদর পাল্টে দিতে হবে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের সুযোগ রাখতে হবে। যারা বিছানা থেকে উঠে ওয়াশরুমে যেতে পারেন না, প্রস্রাব পায়খানার জন্য, তাদের এই অবস্থায় নিয়মিত পরিষ্কার করা সত্যি কঠিন হয়ে যায় পরিবারের সদস্যদের। এমন হলে অ্যাডাল্ট ডায়াপার ব্যবহার করতে পারেন। ওনাদের হাতের কাছে একটি কলিং বেল দিয়ে রাখুন। প্রয়োজনে বেল দিলে দ্রুত কাছে যান। একটি কাগজে বড় বড় করে প্রয়োজনীয় কিছু নাম্বার লিখে ওনাদের ঘরের দেয়ালে রেখে দিন। যেন বিশেষ প্রয়োজনে জানাতে পারেন। তাদের সময় কাটানোর জন্য রুমে ইন্টারনেট লাইন দিয়ে টিভি রাখতে পারেন। মোবাইলে বা ট্যাবে কিছু গেমস দেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা তাদের সঙ্গে নিজেরা সময় কাটান। ওনারা যেন বুঝতে পারেন আপনার কাছে তিনি কতটা গুরুত্বপূর্ণ। তারা অসুস্থ বলে অবহেলা করা যাবে না। কখন কার জীবনে এমন অবস্থা হতে পারে এটা আমরা কেউই জানি না। ওনারা কোনো ধরনের সমস্যার কথা জানালে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা