লাইফস্টাইল

কর্মক্ষেত্রে নিজেকে চাপমুক্ত রাখার উপায়

সান নিউজ ডেস্ক : বিশ্রাম কাজের অংঙ্গ এক সাথে গড়া নয়নের মনে যেমন নয়নের পাতা। জীবনের লক্ষ্য অর্জনের করতে গেলে কাজের চাপ থাকবেই। কাজের চাপ মনকে বিচলিত করে তুলতে পারে যা পরে কাজের উৎসাহ কমিয়ে দেয়।মানসিকস্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কাজের চাপ থেকে মানসিকভাবে নিজেকে দূরে রাখার উপায় সম্পর্কে জানানো হল।

বাইরে হাটঁতে যাওয়া :
নিজেকে চাপমুক্ত রাখতে ও কাজের ক্লান্তি দূর করতে বাইরে হাঁটতে যাওয়া ভালো উপায়। এটা মনকে শান্ত রাখে এবং কাজে নতুন উদ্দীপনা যোগ করে। প্রকৃতির সংস্পর্শে যাওয়া শরীর ও মন দুটোই ভালো রাখতে সহায়তা করে।

পর্যাপ্ত ঘুম :
অনেক বেশি পরিশ্রম অনিদ্রার সৃষ্টি করে যা স্বাস্থ্য-ঝুঁকি বাড়ায়। সুস্থ জীবনযাপনের জন্য বিশ্রাম আবশ্যক। বিশ্রাম না নিয়ে একটানা খাটুনি ক্লান্তি বাড়ায় ও কাজে নিরুৎসাহী করে তোলে। অকারণ দুশ্চিন্তা না করে মস্তিষ্কে বিশ্রাম দেওয়া ও গভীর ঘুম মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

পছন্দের গান শোনা :
কর্মব্যস্ত একঘেয়ে দিনগুলোতে পছন্দের গান শুনে খুঁজে পেতে পারেন প্রশান্তি। সারাদিন যতই খারাপ কাটুক না কেনো পছন্দের গান ক্লান্তি ঘুচিয়ে পরেরদিনের জন্য আপনাকে আবার নতুন উদ্দমে কাজ শুরু করতে সহায়তা করবে।

পরিবারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি :
লক্ষ্য অর্জনের জন্য কাজে সব সময় ব্যস্ত থাকা হয়। তাই ব্যস্ত কাজের সময়ের একটু অবসরে পরিবারের কারও সঙ্গে কথা বললে মিলতে পারে চাপ থেকে মুক্তি। কারণ দিন শেষে পরিবারের মানুষগুলোই ভরসার জায়গা হয়ে থাকে।

বন্ধুদের সঙ্গে বেড়াতে যান :
পরিবারের পাশাপাশি বন্ধুরাও জীবনের অন্যতম অংশ। কাজের চাপে খুব বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়লে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর চেষ্টা করুন। অফিসের পরে রাতে একসঙ্গে রাতে খাওয়া, আড্ডা দেওয়ার মতো বিষয়গুলো মানসিক প্রশান্তি পেতে সহায়তা করবে।

অবসর কাটানো :
কাজের চাপের কারণে অনেক সময়ই হয়ত নিজের পছন্দের কাজ করা হয়ে ওঠে না। কিন্তু, কাজের ফাঁকে সময় বের করে নিজের পছন্দের কাজ করা মনকে প্রসন্ন রাখে। সারাদিন কর্ম ব্যস্ত থাকার পরে একটি অবসর কাটানো বা এই অবসরে পছন্দের কাজ করা সারাদিনের ক্লান্তি অনেকটাই কমিয়ে দেয়।

রান্না করা ও স্বাস্থ্যকর খাবার খাওয়া :
স্বাস্থ্য ও খাদ্যাভাস্যের সঙ্গে কোনো আপোষ নয়। কাজের চাপ ও জ্বালাপোড়াভাব ক্ষুধা মন্দা সৃষ্টি করে যা মন ও শরীর দুয়ের জন্যই ক্ষতিকর। তাই স্বাস্থ্যকর খাবার কিংবা নিজে পুষ্টিকর খাবার রান্না করা আপনাকে কাজের চাপ থেকে কাজের চিন্তা থেকে দূরে রাখবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা