সংগৃহীত ছবি
লাইফস্টাইল

খারাপ সময়ে সঙ্গীর পাশে থাকবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: জীবনে কঠিন সময় আসতেই পারে। এসময় যেন লড়াই করার শক্তিটুকুও থাকে না কারও কারও। তাই তো এইসব লড়াইয়ে প্রয়োজন পড়ে প্রিয় মানুষটির পাশে থাকার। আপনার একটুখানি উষ্ণ সমর্থন, তাকে বুঝতে পারা কিংবা চুপচাপ পাশে বসে থাকাও তার জন্য বড় শক্তি হিসেবে কাজ করতে পারে।

আরও পড়ুন: যেসব অভ্যাস আপনাকে সফল করবে

১) ছোট ছোট কাজ: সঙ্গীর কঠিন সময়ে তাকে স্বাভাবিক করে তোলার জন্য আপনার ছোট ছোট কোনো কাজই সাহায্য করতে পারে। যেমন তার জন্য ফুল নিয়ে আসা, অথবা ধরুন তার প্রিয় কোনো ডেজার্ট বা আইসক্রিম এনে দেওয়া তার প্রতি আপনার ভালোবাসা এবং স্নেহই প্রকাশ করে। এগুলোই অনেককিছু প্রকাশ করে। আপনি যদি তার পছন্দের ছোট ছোট জিনিসগুলো মনে রাখেন তবে কঠিন সময়ে পাশে থাকা সহজ হয়ে যাবে।

২) ভালো শ্রোতা হোন: সঙ্গীর কঠিন সময়ে আপনার জন্য একজন ভালো শ্রোতা হওয়া গুরুত্বপূর্ণ। তার কথা মনোযোগ সহকারে শুনুন এবং সমস্যাগুলো বুঝুন। খুব তাড়াতাড়ি বাধা বা প্রতিক্রিয়া জানাবেন না। এর পরিবর্তে, মন দিয়ে শুনুন এবং তার অনুভূতি প্রকাশ করতে দিন। তার মনের কথাগুলো বলার জন্য একটি নিরাপদ মানুষ প্রয়োজন। আপনি সেই নিরাপদ মানুষটি হয়ে উঠুন।

আরও পড়ুন: স্ট্রেসের কারণে বেশি খাচ্ছেন

৩) সমর্থন দিন: তার পাশে দাঁড়ান। তাকে আশ্বস্ত করুন যে, যাই হোক না কেন আপনি তার জন্য আছেন। যেকোনো পরিস্থিতিতে তাকে সমর্থন দিন। তাকে একা লড়াই করতে দেবেন না। বরং তার হাতটি শক্ত করে ধরে রাখুন। আপনার দেওয়া সামান্য সাহসও তাকে অনেকখানি শক্তি দেবে।

৪) একটি উষ্ণ আলিঙ্গন: কখনও কখনও তার প্রয়োজন হতে পারে আপনার কাছ থেকে কেবল ভালোবাসা এবং যত্নের। একটি উষ্ণ আলিঙ্গন বা কপালে একটি মৃদু চুম্বন অনেককিছু বদলে দিতে পারে। আপনার সঙ্গী যদি কষ্টে থাকে, তাহলে তাকে আলিঙ্গন করে এবং তার কথা শুনে সান্ত্বনা দিন।

৫) ধৈর্য ধরুন এবং বোঝার চেষ্টা করুন: সঙ্গীর কঠিন সময়ে আপনাকে আগের চেয়ে বেশি প্রয়োজন হতে পারে। ধৈর্য ধরুন এবং তাকে বুঝতে চেষ্টা করুন। আপনার নিজের সমস্যা বলে তাকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলবেন না। তার কথা মন দিয়ে শুনুন, সমর্থন করুন এবং নিশ্চিত করুন যে সে আপনার সঙ্গে নিরাপদ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা