যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের দাবানলের রূপ ক্রমেই ভয়ঙ্করের দিকে যাচ্ছে। ভয়ঙ্কর এই দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। এরইমধ্যে ১২টি অঙ্গরাজ্যে ছড়িয়েছে আগুন। পুড়ে ছাই হয়ে গেছে ছোট ছোট কয়েকটি শহর। তীব্র বাতাস এবং উষ্ণ আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগস্টের মাঝামাঝি সময়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া এ দাবানল ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যে। শতাধিক দাবানলে বিপর্যস্ত বিপুল বনাঞ্চল।

ক্যালিফোর্নিয়ায় তাণ্ডব চালাচ্ছে অন্তত ২৫টি বড় ধরনের দাবানল। দাবানলের পাশাপাশি ভয়াবহ তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। দাবানলে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ২০ লাখ একর বনভূমি পুড়ে গেছে।

দাবানলে অরেগন অঙ্গরাজ্যের ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন জানিয়েছে রাজ্যের জরুরি বিভাগের কর্তৃপক্ষ। এই রাজ্যে ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত পাঁচটি শহর। প্রায় চার লাখ ৭০ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে।

ওয়াশিংটন অঙ্গরাজ্যেও একই পরিস্থিতি। নিয়ন্ত্রণহীন আগুন কোনভাবে লাগাম টানতে পারছেন না দমকলকর্মীরা। গত তিনদিনেই সেখানকার ৬ লাখ হেক্টর বনভূমি উজাড় হয়ে গেছে।

প্রচণ্ড দাবদাহ ও বজ্রপাতে দাবানলের সৃষ্টি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আবহাওয়া অফিস বলছে, দাবানল শুরু হওয়ার আগে ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন প্রান্তে কমপক্ষে ১২ হাজার বজ্রপাত হয়।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা