জর্ডানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ!
আন্তর্জাতিক

জর্ডানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ!

ইন্টারন্যাশনাল ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মানের উত্তর-পশ্চিমে জারকা শহরে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জারকা শহরের উপকণ্ঠে অবস্থিত স্থাপনাটিতে গোলা-বারুদ রাখা হতো। খবর রয়টার্স, মিডল ইস্ট আই, ফ্রান্স২৪ ও টাইমস অব ইসরায়েলের।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

জর্ডানের গণমাধ্যম বিষয়ক মন্ত্রী আমজাদ আদাইলেহ জানিয়েছেন, শহরের পূর্বপ্রান্তে অবস্থিত স্থাপনাটিতে সামরিক বাহিনীর মর্টার বোমা মজুত ছিল।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ভোরে স্থাপনাটির একটি ডিপোয় বিস্ফোরণ ঘটেছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থাপনাটি শহরের আবাসিক এলাকা থেকে বেশ দূরে অবস্থিত। তবে সেখানে বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে প্রায় ৩০ কিলোমিটার দূর থেকেও এর আওয়াজ শোনা গেছে। বিস্ফোরণের পর থেকেই এলাকাটি ঘিরে রেখেছে জর্ডানের সেনাবাহিনী। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

বিস্ফোরণের কারণ জানতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণ সম্পর্কিত যে কোনো ধরনের অসত্য খবর প্রচার থেকে বিরত থাকতে জনগণকে আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা