আন্তর্জাতিক

সীমান্তে উত্তেজনা, জরুরি বৈঠকে ভারত-চীনের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ

গত কয়েক মাসে চরম উত্তেজনা চলছে ভারত-চীন সীমান্ত লাদাখে। ধাওয়া পালটা ধাওয়া, হতাহতের ঘটনা ঘটছে প্রতি সপ্তাহেই। কিন্তু চলতি মাসের প্রথম সপ্তাহেই বেশ কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটেছে দুটি দেশের সিমান্তরক্ষীদের মাঝে।

লাদাখ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রাশিয়ার মস্কোতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈঠকে বসছেন ভারত-চীনের পররাষ্ট্র মন্ত্রী। রাশিয়ার রাজধানীতে আজ রাশিয়া-ভারত-চীনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন। এরপর ভারত ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বসার কথা রয়েছে। তবে ঠিক কি বিষয়ে হঠাৎ এই জরুরি বৈঠকে বসা তা নিয়ে কোন দেশই খোলাসা করে কিছু জানায়নি।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, সাংহাই করপোরেশন অরগানাইজেশন (এসসিও) এর মন্ত্রী পর্যায়ের এ বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংইর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং তাদের বৈঠক হবে দু’দফায়। ধারণা করা হচ্ছে, দুদেশের চলমান সীমান্ত উত্তেজনার সমাধান বা মদ্ধস্ততার কথা হতে পারে দুজনের মধ্যে। বৈঠকে সীমান্তে অচলাবস্থার বিষয়ে সমাধান আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা