আগামীকাল ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

আগামীকাল ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

করোনার মধ্যেই প্রথমবারের মতো বাংলাদেশে আসতে যাচ্ছেন কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী। খুব জরুরি কোন পরিস্থিতি তৈরি না হলে মহামারির এ সময়টায় বিভিন্ন দেশের মধ্যে স্বশরীরে কূটনীতিক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে সেরকম কোন পরিস্থিতি ছাড়াই বৃহস্পতিবার ঢাকা আসছেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজিজারোতো।

এ সফরে বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে দুইটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে৷ তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। আলাদা করে একটি বৈঠক হবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর সাথেও।

বৃহস্পতিবার সকালে ঢাকায় অবতরণ করবেন পিটার। বিমানবন্দর থেকে সরাসরি যাবেন ধানমন্ডি ৩২ নাম্বারে। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং ১৯৭৫ সালে নির্মমভাবে নিহত হওয়া জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যদের স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন। এর পরে তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সাথে দেখা করবেন।

সফররত হাঙ্গেরিয়ান মন্ত্রীর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। পরে দুই পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সাথে সাক্ষাত করবেন। বিটিভি হাঙ্গেরিয়ান পররাষ্ট্রমন্ত্রীর ২০ মিনিটের একটি সাক্ষাত্কার নেবে। এক দিনের সফর শেষে সন্ধ্যায় তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/ বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা