আন্তর্জাতিক

ইসরাইল-আমিরাত চুক্তিতে দুইশ আলেমের ফতোয়া

আন্তর্জাতিক ডেস্কঃ

গত ১৩ আগস্ট আরব দেশগুলোর মধ্যে প্রথম রাষ্ট্র হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় আমিরাতকে নিন্দা জানায় ইরানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ।

ইহুদি এবং দখলদার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের মুসলিম স্কলারদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস’ বা বিশ্ব মুসলিম ওলামা সংঘ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাতারের রাজধানী দোহায় সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিশ্বের প্রভাবশালী ২০০ আলেম অংশ নেন। এই বৈঠকে আলেমগণ এ চুক্তির ব্যাপারে বিভিন্ন ফতোয়া তুলে ধরেন।

ফতোয়ায় বলা হয়, ইসরাইলের সঙ্গে তথাকথিত এ শান্তিচুক্তি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ এবং অকার্যকর বলে সাব্যস্ত হবে।

তা ছাড়া ওই চুক্তিকে বড় অপরাধ, সর্বশক্তিমান আল্লাহ ও তার রাসুলের সঙ্গে খিয়ানত এবং ফিলিস্তিন, ভূমি-জনগণ ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা অ্যাখা দেন ওলামারা। মসজিদুল আকসা, আল কুদস (জেরুজালেম) ও ফিলিস্তিন দখলকারী অবৈধ রাষ্ট্রটির সঙ্গে আমিরাতের এমন সম্পর্ককে হারাম ফতোয়া দেন আলেমদের এ সংস্থাটি।

আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হচ্ছে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ চুক্তি স্বাক্ষরিত হবে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজে।

ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হবে। এর মধ্য দিয়ে ইসরাইলের স্বাভাবিক সম্পর্ক তৈরির প্রতিশ্রুতি দেবে সংযুক্ত আরব আমিরাত।

হোয়াইট হাউজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ঐতিহাসিক এ চুক্তি স্বাক্ষরের আয়োজন করবেন। ওই কর্মকর্তা জানান, উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। আর আমিরাতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ।

সান নিউজ/ বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

বিষাক্ত গ্যাসে মৃত্যু চার ভাইয়ের

ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় ত...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে এবার বুলবুলদের রিট

তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট...

মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী

মানুষের উপকার হয়— এমন পরিকল্পনা গ্রহণ করতে চ...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা