সীমান্তে সৈন্য কমাতে একমত চীন-ভারত
আন্তর্জাতিক

অবশেষে সীমান্তে সৈন্য কমাচ্ছে চীন-ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

চীন-ভারত অবশেষে সীমান্ত সংঘাত নিরসনে রাশিয়ার মস্কোতে আলোচনায় বসেছিল আজ। সাম্প্রতিক সময়ে বিরোধপূর্ণ সীমান্তকে ঘিরে উত্তেজনা হ্রাস এবং সেখানে ‘শান্তি ও স্থিতাবস্থা’ ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে একমত হয়েছে দেশ দুটি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাশিয়ার মস্কোতে দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে এ সমঝোতা হয়েছে বলে জানানো হয় দেশ দুটির পক্ষ থেকে। খবর রয়টার্সের।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের স্টেট কাউন্সিলর ওয়াং ই বিরোধপূর্ণ সীমান্ত থেকে দ্রুত সৈন্য অপসারণ এবং উত্তেজনা প্রশমনসহ পাঁচটি বিষয়ে সমঝোতায় পৌঁছান বলে দুই দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে। কয়েকদিন আগে হিমালয়ের পশ্চিম অংশের সীমান্তকে ঘিরে দুই দেশের সৈন্যদের মুখোমুখি অবস্থানের পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের সাইডলাইনে নয়া দিল্লি ও বেইজিংয়ের মধ্যে এ উচ্চ পর্যায়ের বৈঠক হল।

চীন ও ভারত সম্প্রতি একে অন্যের বিরুদ্ধে সীমান্তে ফাঁকা গুলি চালানোর অভিযোগ এনেছে। এর মাধ্যমে সংবেদনশীল সীমান্ত অঞ্চলে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার বিষয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা প্রোটোকল লঙ্ঘিত হয়েছে বলেও ভাষ্য উভয় দেশের।

তবে আলোচনা চলাকালে সীমান্তে সৈন্যসহ অস্ত্র বাড়াতে দেখা যায় উভয় দেশের সেনাবাহিনীকে। আলোচনা কতোটা ফলপ্রসু হয়েছে সেটা সামনে বুঝা যাবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা