সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীনে ভূমিধসে ১১ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসের ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন : চীনে শক্তিশালী ভূমিকম্প অনুভব

সোমবার (২২ জানুয়ারি) ইউনান প্রদেশের ঝাওটং শহরে ভূমিধসের ঘটনায় ৪৭ জন মাটির নিচে চাপা পড়ে।

ঝাওটং শহরের তাপমাত্রা এখন জিরো ডিগ্রির নিচে। প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে সব ধরনের উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে একটি খাড়া পাহাড়ে ধসের ফলে ভূমিধস হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যায়, একটি পাহাড়ে ধসে পড়ার কারণে সেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ৭ মরদেহ উদ্ধার

পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ভূমিধসের পর ওই অঞ্চল থেকে পাঁচ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় এক হাজার উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, সেখানকার বেশিরভাগ বাসিন্দাই হয় বৃদ্ধ অথবা শিশু। অন্য এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যম জিমু নিউজকে জানিয়েছেন, সোমবার সকালে যখন ভূমিধসের ঘটনা ঘটেছে সে সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন।

আরও পড়ুন : অযোধ্যায় বিতর্কিত রামমন্দির উদ্বোধন

তিনি আরও বলেন, এটি বেশ জোরে হয়েছিল এবং একটি ঝাঁকুনি দিয়েছিল। এটি একটি বড় ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল। পাহাড় দিয়ে ঘেরা চীনের দুর্গম অঞ্চলে ভূমিধস খুবই সাধারণ ঘটনা। এর আগে ২০১৩ সালে ঝেনজিয়ং কাউন্টিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা