ফাইল ছবি
আন্তর্জাতিক

২০৩০ পর্যন্ত ক্ষমতায় থাকছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে দেশটির ফেডারেশন কাউন্সিল। এর মধ্য দিয়ে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হয়ে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে যাচ্ছেন ৭১ বছর বয়সী ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: গাজায় একই পরিবারের ২২ জন নিহত

পুতিন এখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা না দিলেও বার্তা সংস্থা এপি জানিয়েছে, নির্বাচনের তারিখ ঠিক হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে এ ঘোষণা দেবেন তিনি।

বার্তা সংস্থাটি বলছে, নির্বাচন ব্যবস্থার ওপর প্রেসিডেন্ট পুতিনের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। ফলে তিনি আবারও ক্ষমতায় আসছেন- এ বিষয়টি মোটামুটি নিশ্চিত।

আরও পড়ুন: ফিলিপাইনে বাস খাদে, নিহত ১৭

দেশটিতে বিরোধী দলীয় নেতাদের বেশিরভাগই জেলে বা বিদেশে পালিয়ে রয়েছেন। রাশিয়ার সবচেয়ে স্বাধীন গণমাধ্যমটিও নিষিদ্ধ করা হয়েছে।

সংবিধানে আমূল পরিবর্তন আনার কারণে এ মেয়াদ শেষ হওয়ার পর আরও ২ বার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন পুতিন। অর্থাৎ চাইলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন তিনি।

আরও পড়ুন: ভয়ঙ্কর ক্ষুধা সংকটে গাজা

রুশ সংবাদ মাধ্যম তাস নিউজ জানিয়েছে, রাশিয়ার সংসদের উচ্চকক্ষ সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে। এর পক্ষে ভোট দিয়েছেন ১৬২ জন সিনেটর।

উল্লেক্য, ২০০০ সালে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির সাবেক কর্মকর্তা পুতিন প্রথম প্রেসিডেন্ট হন এবং ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৮-২০১২ সাল পর্যন্ত দিমিত্রি পেসকোভ রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এরপর আবারও ক্ষমতায় আসেন পুতিন। সূত্র: দ্য গার্ডিয়ান

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

হামে শিশু মৃত্যু: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

হাম সংক্রমণকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে,...

সোমবার ব্রাজিল দল ঘোষণা, নেইমারকে নিয়ে যা বললেন আনচেলত্তি 

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগামী সোমবার বিশ...

কান উৎসবে মুগ্ধতা ছড়ালেন আলিয়া

কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বারের মতো রেড কার্পেটে...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

‘মাইশা’ ছবিতে রাশমিকা মান্দানা ফিরছেন ভিন্নরূপে

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা