ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ফিলিপাইনে বাস খাদে, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে পাহাড় থেকে একটি বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে।

আরও পড়ুন: স্কুলে আবারও হামলা, নিহত ২৫

বুধবার (৬ ডিসেম্বর) দেশটির কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রাদেশিক দুর্যোগ এজেন্সির প্রধান রোডারিক ট্রেইন জানান, বাসটি দুর্যোগ প্রবণ এলাকা হ্যামটিক পৌরসভার দিকে যাওয়ার পথে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেইন এএফপিকে জানান, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আরও ৪ জনের অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন: ভয়ঙ্কর ক্ষুধা সংকটে গাজা

স্থানীয়রা জানান, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাহাড় থেকে খাদে পড়ে যায়। এদিকে দেশটির সরকার দুর্ঘটনার শিকার ব্যক্তিদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে জানান, এটি খুবই হৃদয় বিদারক ঘটনা।

ট্রেইন এই বিষয়ে আরও জানান, উদ্ধারকর্মীরা আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং বাসটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে আরও কোনো মৃতদেহ আছে কিনা তার জন্য সকাল পর্যন্ত আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখব।

আরও পড়ুন: ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। কারণ দেশটির বাস চালকরা কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে বাসগুলোতে অতিরিক্ত ছাত্রী বোঝাই করে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা