সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ নিয়ে দেশটিতে গত দুই দিনে ৩ বার আঘাত হেনেছে ভূমিকম্প।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় নিহত ৪

সোমবার (৪ ডিসেম্বর) ভোরের দিকে দক্ষিণ ফিলিপাইন উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনের একই এলাকায় আঘাত হেনেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্সেস (জিএফজেড) বলেছে, সোমবার সকালে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

আরও পড়ুন : তানজানিয়ায় বন্যা-ভূমিধস, নিহত ৪৭

রয়টার্স জানিয়েছে, সোমবার আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮ কিলোমিটার (২৩.৬১ মাইল)। মিনদানাও দ্বীপ থেকে ৭২ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় হিনাতুয়ান পৌরসভায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, ওই ভূমিকম্পটি থেকে সুনামি আঘাত হানার কোনো হুমকি নেই। সে কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন : ফের ফিলিপাইনে ভূমিকম্প

ওই একই অঞ্চলে এর আগে গত শনিবার ৭ দশমিক ৬ মাত্রার এবং গত রোববার ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা