ছবি: সংগৃহীত
পরিবেশ

ইতিহাসে উষ্ণতম বছর ২০২৩ 

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু সম্মেলন কপ২৮-এ ২০২৩ সালকে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সবচেয়ে উষ্ণতম বছর বলে ঘোষণা করেছে। যদিও চলতি বছরকে আগেই সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার অনুমান করেছিলেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: আরও ৩০ বন্দিকে মুক্তির ঘোষণা

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চলতি বছরকে ইতিহাসের উষ্ণতম বছর উল্লেখ করেন।

এ সময় গুতেরেস বলেন, বৈশ্বিক এ উষ্ণায়ন বিশ্ব নেতাদের শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেয়ার মত অবস্থা। আমরা বৈশ্বিক জলবায়ু ভেঙে পড়ার বাস্তব চিত্র চোখের সামনে দেখতে পাচ্ছি।

আরও পড়ুন: বায়ুদূষণে ঢাকার অবস্থান ষষ্ঠ

ডব্লিউএমও-এর গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট-২০২৩ অনুযায়ী, এ বছরের প্রথম ১০ মাসে বিশ্বব্যাপী তাপমাত্রা ছিল গড়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

রেকর্ডটি একমাস বাকি থাকা সত্ত্বেও বছরটিকে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করার জন্য যথেষ্ট। এমনকি বিষয়টি কপ-২৮ সম্মেলনের আলোচকদের জন্যেও কঠোর সতর্কতা বলে মনে করা হচ্ছে।

এ বছর কপ২৮ সম্মেলনে প্রায় ৭০০০ বৈশ্বিক নেতা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আমিরাতের সুলতান আল-জাবের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বলেন, এ সম্মেলন হতে হবে প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মেলন। উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১০ হাজার কোটি ডলারের তহবিল সহায়তা দেয়ার প্রতিশ্রুতি পূরণ হওয়া চাই।

উল্লেখ্য, গ্রিনহাউজ গ্যাস নির্গমনের কারণে ক্রমে উষ্ণ হচ্ছে পৃথিবী। এখনো তাপমাত্রা বেড়েই যাচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, আগামী ৭ বছরের মধ্যে এ উষ্ণতা প্রায় অর্ধেকে নামাতে হবে। বিশ্বের দেশগুলোর বর্তমান নীতির ফলে পৃথিবী বিপর্যয়কর পরিবর্তনের দিকেই যাচ্ছে। বেশি মাত্রায় দেখা যাচ্ছে- তাপপ্রবাহ, বৃষ্টিপাত ও সমুদ্রস্তর বৃদ্ধি। সূত্র: ব্লুমবার্গ।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা