ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞায় কমেনি রাশিয়ার তেল বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা বিশ্ব। তবে দেশটির অর্থ মন্ত্রণালয়ের দাবি, এসব নিষেধাজ্ঞায় রাশিয়ান অপরিশোধিত তেল বিক্রি কমেনি।

আরও পড়ুন: গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৫০

শনিবার (১৮ নভেম্বর) ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সামুদ্রিক তেল বিক্রিতে দাম বেঁধে দিয়েছিল জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে চলতি বছরের অক্টোবরে রাশিয়ান সামুদ্রিক তেলের ৯৯ শতাংশের বেশি বিক্রি হয়েছে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৪০ ডলার। যা বেঁধে দেয়া দামের চেয়ে প্রায় ২০ ডলার বেশি।

মন্ত্রণালয় জানায়, এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে প্রায় দ্বিগুণ হয়েছে তেলের তিনটি প্রধান ট্যাক্স উৎস থেকে রাজস্ব আদায়ের পরিমাণ। যা গত মাসে ১৩ বিলিয়ন ডলারে পৌঁছায়।

আরও পড়ুন: ইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহ

এর আগে, গত বছরের ডিসেম্বরে জি-৭ ও ইইউভুক্ত দেশগুলো রাশিয়ান সামুদ্রিক অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলার নির্ধারণ করে। তবে মস্কো বর্তমানে প্রতি ব্যারেল ৬০ ডলারের ওপরে বিক্রি করে আসছে।

এছাড়া নির্ধারিত দামে পেট্রোলিয়াম পণ্য বিক্রি না করলে রাশিয়ান কার্গোগুলো পরিচালনা না করতে শিপিং, বীমা এবং পুনঃবীমা কোম্পানিগুলোকেও নির্দেশনা দেয় পশ্চিমারা। যা চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা