আন্তর্জাতিক

২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের অন্তত ৬টি সূত্র দেশটির জাতীয় দৈনিক কমেরসান্তকে এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: নয়াদিল্লিতে ভূমিকম্প

নাম প্রকাশ না করার শর্তে ক্রেমলিনের এক কর্মকর্তা দৈনিক কমেরসান্তকে বলেন, তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’

আর একজন কর্মকর্তা জানিয়েছেন, পুতিনের উপদেষ্টারা আগামী নির্বাচনে তার অংশগ্রহণ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতির কাজ ইতোমধ্যে শুরু করেছেন।

এসব তথ্যের সত্যতা অপর চারটি সূত্রও নিশ্চিত করেছে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির অন্যতম শীর্ষ এজেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাজনীতিতে আসেন ১৯৯৪ সালে। তার তিন বছর আগেই অবশ্য এক সামরিক অভ্যুত্থানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ১৯৯৪ সালে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবুর্গের ডেপুটি মেয়র হন পুতিন।

আরও পড়ুন: জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ

তারপর ১৯৯৬ সালে সেন্ট পিটার্সবুর্গ ছেড়ে মস্কোতে এসে কর্মকর্তা হিসেবে ক্রেমলিনে যোগ দেন। ২০০০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসীন পদত্যাগ করার পর রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন। পরে ওই বছরের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট হন তিনি।

মূলত ২০০০ সালের নির্বাচনের পর ‘পুতিন যুগে’ প্রবেশ করে রাশিয়া। এই মুহূর্তে রাশিয়ায় একটানা সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার রেকর্ডটি পুতিনের দখলে। তিনি গত ২৩ বছর ধরে রাশিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন। যদি ২০২৪ সালের নির্বাচনে তিনি জিতে যান, সেক্ষেত্রে আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্টের পদটি তার জন্য সুরক্ষিত থাকবে।

তবে নির্বাচনে দাঁড়ালে পরাজিত হওয়ার সম্ভাবনাও তার প্রায় নেই কারণ প্রথমত, বর্তমানে পুতিনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন— এমন কোনো জনপ্রিয় নেতা এই মুহূর্তে রাশিয়ায় নেই এবং সম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে, রাশিয়ার মোট জনসংখ্যার ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ প্রেসিডেন্টের পদে পুতিনকে দেখার পক্ষে।

সূত্র: রয়টার্স

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা