আরব ও চীনের অনুরোধে এই র আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক

জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতের বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করবে জাতিসংঘ। সিকিউরিটি কাউন্সিল রিপোর্ট (এসসিআর) তথ্যটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিনে নিহত প্রায় ১০ হাজার

কাউন্সিলের সদস্যরা বৈঠকে নিরাপত্তা পরিষদের ১০ জন নির্বাচিত সদস্যের পেশ করা ইসরায়েল ও গাজা সংক্রান্ত একটি নতুন প্রস্তাবনা বিবেচনা করতে পারে বলে জানা যায়।

যুদ্ধবিরতি বা মানবিক বিরতির আহ্বান জানানো ৪ টি প্রস্তাবে ইতোমধ্যেই কাউন্সিলের স্থায়ী সদস্যরা ভেটো দিয়েছেন। গত ২৫ অক্টোবর ২ টি প্রস্তাবনা পাস করতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ।

গাজায় চলমান ইসরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত অবরুদ্ধ এলাকাটিতে মোট ৯ হাজার ৭৭০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গত প্রায় ১ মাস ধরে ইসরায়েল গাজায় বোমা হামলা ছালিয়ে যাচ্ছে। এ হামলা থেকে রেহাই পাচ্ছে না আবাসিক ভবন, শরণার্থী শিবির, হাসপাতাল ও স্কুল। এতে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে।

আরও পড়ুন: গাজাকে পৃথক করার দাবি

জাতিসংঘের তথ্য অনুসারে, ২৩ লাখ গাজাবাসীর মধ্যে ১৫ লাখই বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল জানিয়েছে, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে তারা হামলা পরিচালনা করছে। অনেকেরই দাবি, ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালাচ্ছে। এতে করে বেসামরিক নাগরিকদের প্রাণহানি অনেক বেশি

গত মাসের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকমী সংগঠন হামাস। এরপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে এখন পর্যন্ত সেখানে বোমা মেরে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। যত দিন যাচ্ছে সেখানকার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। ফলে সেখানে যুদ্ধবিরতি জরুরি হয়ে পড়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা