ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিসর সীমান্তে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মিসরীয় সামরিক সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পরে ভুলবশত হামলা চালানোর কথা স্বীকার করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬৫১

রোববার (২২ অক্টোবর) এ ভুল স্বীকার করে বিবৃতি দেয় ইসরায়েলের সামরিক বাহিনী।

বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ভুল করে মিসরীয় অবস্থানে আঘাত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।

আরও পড়ুন: শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩০

তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আইডিএফ।

এদিকে গতকাল মিসরের রাফাহ ক্রসিং থেকে গাজার অভ্যন্তরে ১৭ টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। যুদ্ধ শুরুর পর শনিবার (২১ অক্টোবর) বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় ২০ টি ট্রাক পৌঁছায়। যদিও এসব ট্রাকে কোনো জ্বালানি নেই।

আরও পড়ুন: পশ্চিম তীরের মসজিদে ইসরায়েলি হামলা

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গতকাল যেসব ট্রাক গাজায় এসেছে, সেগুলোর মধ্যে অতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। তবে এ দিন কোনো খাদ্য বা জ্বালানি পাঠানো হয়নি।

মিসর থেকে পণ্যবাহী বড় এ ট্রাকগুলো রাফাহ ক্রসিং অতিক্রম করে মিসর ও ফিলিস্তিনি গেটের মাঝামাঝি যাওয়ার পর সেখানে ফিলিস্তিনের ট্রাক আসে। পরে ঐ ট্রাকগুলোতে ত্রাণ বোঝাই করা হয়।

আরও পড়ুন: গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক

গত কয়েকদিন ধরে গাজার চিকিৎসকরা জানাচ্ছেন, তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন। তাদের কাছে যেসব মজুদ ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা