সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার আনিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: বেলজিয়ামে সুইডিশ নাগরিক নিহত

রাশিয়ার আনিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে মাত্র ৪টি দেশ- চীন, সংযুক্ত আরব আমিরাত, মোজাম্বিক ও গ্যাবন। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপান প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। এছাড়া ৬টি দেশ ভোট দানে বিরত থেকেছে। ১৫ সদস্যের পরিষদে প্রস্তাব গ্রহণের জন্য ন্যূনতম ৯ টি ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজন হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বেশিরভাগ দেশ সাড়া না দেওয়ায় রাশিয়ার প্রস্তাবটি সোমবার রাতে অনুষ্ঠিত সভায় প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের এ পরিষদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী বডি।

আরও পড়ুন: বৈঠকের মাঝে রকেট হামলা

ভোট শুরুর আগে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া প্রস্তাব সমর্থনের আহ্বান জানিয়ে বলেছেন, গাজা ও ইসরায়েল ‘প্রতি ঘণ্টায়’ নিহত ও আহত মানুষের সংখ্যা বাড়ছে। ইসরায়েল ও গাজায় বেসামরিক মানুষ হত্যার সমালোচনা করেন তিনি।

নিরাপত্তা পরিষদে প্রস্তাব বাতিল হওয়ার পর এক বিবৃতিতে নেবেনজিয়া জানিয়েছেন, পশ্চিমা ব্লকের দেশগুলোর স্বার্থপর অভিপ্রায়ের কাছে নিরাপত্তা পরিষদ আবারও নিজেকে জিম্মি বলে মনে করেছে ও ‘গত কয়েক দশকের সবচেয়ে গুরুতর পরিস্থিতি’ থামানোর লক্ষ্যে একটি সম্মিলিত বার্তা পাঠাতে ব্যর্থ হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা