আন্তর্জাতিক

বৈঠকের মাঝে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালিয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে এই হামলা চালানো হয়েছে। শহরটিতে এ সময় বৈঠক করছিলেন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আরও পড়ুন: চীনে গেলেন পুতিন

রকেট হামলার সময় তেল আবিবে সাইরেন বেজে ওঠেছিল। ভয়ে বক্তব্য দেওয়া রেখে দ্রুতই বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হন নেতানিয়াহু ও ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার মূলত ওই সময় কী ঘটেছিল তা প্রকাশ করেছেন।

মিলার জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বৈঠকের সময় রকেট হামলার সাইরেন বেজে ওঠে। এর ফলে তারা ৫ মিনিটের জন্য বাঙ্কারে আশ্রয় নেন।

আরও পড়ুন: ইসরায়েল যাচ্ছেন বাইডেন

এদিকে হামাসের ঐ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তেল আবিবের বাসিন্দারা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।

টানা ১১ দিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের সংঘাত চলছে। সংঘাতের মধ্যে যেমন ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে, তেমনই ইসরায়েলের বিভিন্ন শহরেও রকেট হামলা চালাচ্ছে হামাস। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। এরমধ্যে প্রায় ১ হাজার ৪০০ ইসরায়েলি ও ২ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা