ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েল যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলমান সংঘাতের মধ্যেই আগামীকাল বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন।

আরও পড়ুন : গাজায় বিমান হামলা বন্ধ

মঙ্গলবার (১৬ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই ঘোষণা দেন।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে আসছেন। তার এই সফরে ইসরায়েল-মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে।

মার্কিন কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন ৪ দিন ধরে মধ্যপ্রাচ্য চষে বেড়াচ্ছেন। ইতিমধ্যে তিনি আরব বিশ্বের ৬ দেশ জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মিসর সফর করেছেন। এ সফর শেষে ব্লিংকেন সোমবার ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন।

আরও পড়ুন : গাজা দখল হবে ‘মস্ত বড় ভুল’

পরে সাংবাদিকদের তিনি জানান, নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার বাধ্যবাধকতা বোঝে যুক্তরাষ্ট্র।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সাথে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

আরও পড়ুন : একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা

ইসরায়েল ও হামাসের এ সংঘাতে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে প্রায় ১৪০০ ইসরায়েলি এবং ২৭৫০ জন ফিলিস্তিনি রয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা