ফাইল ছবি
আন্তর্জাতিক

তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে ২ জন গর্ভবতী নারীসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

বুধবার (৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনায় ২ জন গর্ভবতী নারীসহ কমপক্ষে ৩৭ জন দগ্ধ হয়ে মারা গেছেন।

আরও পড়ুন: সিকিমে আকস্মিক বন্যা, ২৩ সেনা নিখোঁজ

মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় ঐ সম্প্রদায়ের নিরাপত্তা প্রধান রুফাস ওয়েলেকেম জানান, সোমবার (২ অক্টোবর) ভোরে রিভার স্টেটের ইবা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে পোড়া পাম গাছ ও মোটরবাইকে ঘেরা খোলা জায়গায় ১৫ জনের মরদেহ দেখেছেন।

ওয়েলেকেম জানান, আগুনে ৩৫ জন নিহত হয়েছেন। ভাগ্যবান ২ জন সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারলেও আজ সকালে হাসপাতালে তারা মারা গেছেন। স্বজনরা নিহতদের কয়েকজনকে শনাক্ত করে দাফনের জন্য নিয়ে গেছেন।

আরও পড়ুন: অনাস্থা ভোটে পদচ্যুত মার্কিন স্পিকার

নাইজারিয়ায় মূলত চরম বেকারত্ব ও দারিদ্র্যের কারণে অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। মাঝে মাঝেই এসব শোধনাগারে বিস্ফোরণ ও আগুনে প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপ লাইন থেকে তেল চুরির পর অবৈধ শোধনাগারে সেগুলো পরিশোধন করা হয়। বিপজ্জনক এ প্রক্রিয়ায় অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল নেপাল

চোরাকারবারীদের অবৈধ এ তেল শোধন প্রক্রিয়ার ফলে নাইজেরিয়ার একটি অঞ্চল ভয়াবহ দূষণের শিকার হয়েছে। ইতিমধ্যে ঐ এলাকার কৃষি জমি, নদী-নালা ও উপ-হ্রদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবশ্য তেল পরিশোধনের এ অবৈধ শোধনাগারগুলো বন্ধ করতে পশ্চিম আফ্রিকার এ দেশটি বছরের পর বছর ধরে চেষ্টা করে আসছে। এ কাজে সামান্য সাফল্যও পেয়েছে।

তবে অবৈধ এ কর্মকাণ্ডে দেশটির রাজনীতিবিদ ও নিরাপত্তা কর্মকর্তারা বেশ দৃঢ়ভাবে জড়িত বলে স্থানীয় পরিবেশবাদী সংস্থাগুলো অভিযোগ করে থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচরে রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ, লিজ বাতিলের পরও দখল-বাণিজ্যে

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ নতুন করে আলোচনা...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি এমসিসিআইয়ের 

মাদারীপুরে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে মাদারীপুর চেম্ব...

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫)...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা