আন্তর্জাতিক

ব্যাংককে শপিংমলে গুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককে একটি শপিং সেন্টারে গুলির ঘটনায় ৩ জনের প্রাণহানি ঘটেছে। আর গুলি ছোড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল নেপাল

দেশটির জরুরি সার্ভিস বিভাগ জানায়, সিয়াম প্যারাগনের ঘটনায় অন্তত তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে থাই পিবিএস এর খবরে বলা হয়েছে, এঘটনায় ৫ জন আহত হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ১৪ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে এবং সিয়াম প্যারাগন মলে এই ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন : পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ভিডিওতে দেখা যায়, গুলির ঘটনার সঙ্গে সঙ্গেই মলটিতে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে।

চীনা পর্যটক লিউ শিয়িং বলেন, তিনি লোকজনকে দৌড়াতে দেখেছেন ও তারা বলছেন কেউ গুলি চালিয়েছে। তিনিও গুলির শব্দ শুনেছেন। এসময় একটি অ্যালার্ম বাজার পাশাপাশি শপিং সেন্টারের আলো বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন : কানাডার ৪১ কূটনীতিক সরিয়ে নেওয়ার নির্দেশ

দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শপিং সেন্টারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ এটি ব্যাংককের সবচেয়ে পরিচিত ও পর্যটকদের কছে জনপ্রিয় স্থান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা