সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজারে হামলায় ২৯ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারে সীমান্তের কাছে বিদ্রোহীদের অতর্কিত হামলায় কমপক্ষে ২৯ সৈন্যের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : ব্যাংককে শপিংমলে গুলি, নিহত ৩

সোমবার (৩ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত জুলাইয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর দেশটিতে এই হামলা সবচেয়ে ভয়াবহ। দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের সমাধানে আলজেরিয়ার দেওয়া প্রস্তাব নাইজার গ্রহণ করেছে বলে সোমবার আলজেরিয়া জানিয়েছে। তবে রাজনৈতিক সংকট সমাধানে আলজেরিয়ার মধ্যস্থতাকারীর প্রস্তাব মেনে নেওয়ার তথ্য অস্বীকার করেছে নাইজারের জান্তা।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল নেপাল

সাহেল অঞ্চলে জঙ্গিগোষ্ঠীগুলোর সাথে আইনশৃঙ্খলাবাহিনীর লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত ও ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই এবং একে অপরকে রক্ষার লক্ষ্যে গত মাসে তারা একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সীমান্ত এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের পর ঘাঁটিতে ফেরার পথে আক্রান্ত হয়েছেন নাইজারের সৈন্যরা। হামলাকারীরা মোটরসাইকেলে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ও আত্মঘাতী বোমা হামলা চালিয়ে সৈন্যদের হত্যার চেষ্টা করেছে। সেনাবাহিনীর গাড়িবহরে অতর্কিত হামলায় অংশ নিয়েছেন শত শত বিদ্রোহী।

আরও পড়ুন : পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

নাইজারের সেনাবাহিনী জানায়, বিদ্রোহীদের অতর্কিত হামলায় ২৯ সৈন্যের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও দুই সৈন্য। সৈন্যদের সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন বিদ্রোহীও নিহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

তবে কোন বিদ্রোহীগোষ্ঠী নাইজারের সৈন্যদের ওপর হামলার জন্য দায়ী, তা এখনও পরিষ্কার নয়। এছাড়া অতর্কিত এই হামলার ঘটনা ঠিক কখন ঘটেছে সেটিও জানায়নি নাইজারের সেনাবাহিনী। তবে গত ২৬ সেপ্টেম্বর ও ২ অক্টোবরের মাঝে নাইজারের সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে।

আরও পড়ুন : কানাডার ৪১ কূটনীতিক সরিয়ে নেওয়ার নির্দেশ

সৈন্যদের প্রাণহানির এই ঘটনায় নাইজারে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা