ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

স্পেনে ক্লাবে আগুন, নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের মুরসিয়ায় নাইটক্লাবে আগুন লেগে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : দেয়াল ধসে ৩ শিশুর মৃত্যু

রোববার (০১ অক্টোবর) ভোর ৬ টায় আটালায়াস এলাকায় এ আগুন লাগে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক মাধ্যম এক্স-এ জরুরি পরিষেবাগুলি জানিয়েছে, শহরের উপকণ্ঠে আটলায়াসের টিট্রে নৈশ ক্লাবে রোববার ভোরে আগুন লাগে।

মুরসিয়ার মেয়র হোসে বালেস্তা সাংবাদিকদের জানান, ১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ক্লাবের প্রথম তলার একই স্থানে ৭টি মৃতদেহ পাওয়া গেছে।

আরও পড়ুন : নিউইয়র্কে বন্যা, জরুরি অবস্থা জারি

ক্লাবটির বাইরে স্বজনদের খোঁজে অপেক্ষমান এক তরুণ রয়টার্সকে বলেন, ‘ভেতরে আমার পরিবারের ৫ জন সদস্য ও ২ বন্ধু ছিল, তারা কোথায় আছে আমি জানি না।

মুরসিয়ার অগ্নিনির্বাপন বিভাগ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, দমকলকর্মীরা নৈশ ক্লাবের অভ্যন্তরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে ছাদের কিছু অংশ পুড়ে গেছে। নগরীর মেয়র এ তথ্য জানিয়েছেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

সালমানের শ্বশুরের চার গুদাম সিল

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা