ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কে পার্লামেন্টের কাছে সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্টের কাছে সন্ত্রাসী হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আরও পড়ুন: ঢাকায় এলেন মার্কিন দূত রেনা বিটার

রোববার (১ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী আঙ্কারায় অবস্থিত তুরস্কের পার্লামেন্টের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। এ সন্ত্রাসী হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে মিথ্যা সাম্রাজ্যের উপাধি

তিনি জানান, ২ জন হামলাকারী একটি সামরিক গাড়িতে করে এসে এ হামলা চালায়। একজন হামলাকারী মন্ত্রণালয় ভবনের সামনে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। অন্য একজনকে নিরপেক্ষ করা হয়েছে।

মিডিয়া জানিয়েছে, পার্লামেন্টের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, পার্লামেন্টে অধিবেশনের কয়েক ঘণ্টা আগে এ বিস্ফোরণ ঘটে। হামলাকারী কারা ছিল, তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন: স্পেনে নাইট ক্লাবে আগুন, নিহত ৬

বিস্ফোরণের বিষয়ে প্রথম মিডিয়া রিপোর্টে ঐ এলাকায় গুলির শব্দ শোনা গেছে বলে জানানো হয়। বিস্ফোরণের পর জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া পুলিশ আশেপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়।

সোশ্যাল মিডিয়ায় ইয়ারলিকায়া লিখেছেন, শেষ সন্ত্রাসীকে নিরপেক্ষ না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা