সংগৃহীত
আন্তর্জাতিক

শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: অল্পের জন্য সরকারি বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হওয়ার অবস্থা বা শাটডাউন থেকে রক্ষা পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদ শাটডাউন এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে।

আরও পড়ুন: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মুইজ্জু

রোববার (১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিদলীয় বিল পাস না হলে শনিবারের পর (১ অক্টোবর মধ্যরাত) যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেত। এর ফলে ৪০ লাখ কর্মীর বেতন বন্ধ হয়ে যেতো। শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হয়েছে। আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে এ বিলের মাধ্যমে অর্থায়ন করা যাবে। ৩৩৫-৯১ ভোটে এটি অনুমোদিত হয়।

আরও পড়ুন: একরাতে রাশিয়ার ৪০ ড্রোন হামলা

শাটডাউন এড়ানোকে ডেমোক্র্যাটরা জয় হিসেবে দেখছেন। প্রায় ২০৯ জন ডেমোক্র্যাট এ বিলটিকে সমর্থন করেছেন। রিপাবলিকানদের মধ্যে বিলটিকে সমর্থন করেছেন ১২৬ জন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভে দেশটির কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের যে বিল আনা হয়েছিল, তা বাতিল করে কট্টরপন্থী রিপাবলিকানরা। তাই ধারণা করা হচ্ছিল বিল পাস না হওয়ার কারণে এখন শাটডাউন এড়ানোর পথ নেই। তবে আশা ছাড়েননি হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। শেষ পর্যন্ত দ্বিদলীয় বিল পাসের মাধ্যমে শাটডাউন এড়াতে পারলো বাইডেন সরকার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা