সংগৃহীত
আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ক্রিস হিপকিন্স 

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

রোববার (১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে হিপকিন্সের শরীরে সর্দি ও ফ্লুর লক্ষণ রয়েছে। এই পরিস্থিতিতে আগামী ৫ দিন বা কোভিড-১৯ নেগেটিভ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন। জুমের (ভিডিওকলিং অ্যাপ) মাধ্যমে যে কাজগুলো করতে পারেন, তা চালিয়ে যাবেন তিনি।

আরও পড়ুন: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মুইজ্জু

আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন হবার কথা রয়েছে। হিপকিন্সের দল এই নির্বাচনে লেবার পার্টি ফের জয়ী হতে চাইছে। তার আগ মুহূর্তে করোনায় আক্রান্ত হলেন তিনি। ফলে তাকে নির্বাচনী প্রচারণা থেকে সাময়িকভাবে দূরে থাকতে হবে।

এছাড়াও রোববার অকল্যান্ডে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল হিপকিন্সের। এখন ঐ অনুষ্ঠানে যোগ দেবেন উপ-প্রধানমন্ত্রী কারমেল সেপুলোনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা