যুক্তরাষ্ট্রে লরার তাণ্ডব, নিহত ৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লরার তাণ্ডব, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে ঘণ্টায় দেড়শ মাইল বেগে আঘাত হানা হারিকেন লরার তাণ্ডবে লুইজিয়ানায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। ঝড়টির তাণ্ডবে লুইজিয়ানা ও অন্যান্য অঙ্গরাজ্যের প্রায় নয় লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চার মাত্রার এ ঝড়ের তাণ্ডবে একটি শিল্প এলাকার রাসায়নিকেও আগুন ধরেছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ট্র্যাকিং সাইট পাওয়ার আউটেজের ভাষ্য অনুযায়ী, লরার প্রভাবে লুইজিয়ানার ৬ লাখ বাড়ি এবং টেক্সাসে অন্তত ১ লাখ ৮০ হাজার বাড়ি ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। লেক চার্লস শহর এবং এর আশেপাশের এলাকাগুলোও ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগেই লুইজিয়ানা ও টেক্সাসের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয় পাঁচ লাখ বাসিন্দাকে। ঝড়টি এখন দুর্বল হয়ে আরকানসাস’ সীমান্তের দিকে ধেয়ে যাচ্ছে। এর আগে, লরা ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালিয়ে ২৪ জনের প্রাণ কেড়ে নেয়।

তবে ঝড়ের শক্তি কমলেও এটি এখনও তুমুল বৃষ্টিপাতের কারণ হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস বলেছেন, যে পরিমাণ ধ্বংসাত্মক ও ভয়াবহ ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হয়েছিল তা না হলেও ক্ষয়ক্ষতি একেবারে কমও হয়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কয়েকদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত অঞ্চলটি পরিদর্শনে যাবেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা