থামছেই না করোনার তাণ্ডব
আন্তর্জাতিক

থামছেই না করোনার তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে থামছেই করোনাভাইরাসের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও প্রায় ৬ হাজার প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৬৭ হাজারের মতো। এ নিয়ে বিশ্বে কোভিড-১৯ এ মোট মৃত্যু ৮ লাখ ৩৫ হাজারের বেশি। মোট আক্রান্ত ২ কোটি ৪৬ লাখ মানুষ।

বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ ১১শ’র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি ১ লাখ ৮৫ হাজারের মতো। আক্রান্ত সাড়ে ৬০ লাখ।

প্রায় ১১শ’ মৃত্যুতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৬২ হাজার ছুঁইছুঁই। রোগী শনাক্তে এদিনও শীর্ষে ছিল দেশটি। রেকর্ড ৭৭ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড ১৯।

একদিনে প্রায় এক হাজার মানুষ মারা গেছে ব্রাজিলে। মোট মৃত্যু এক লাখ ১৯ হাজারের কাছাকাছি। আক্রান্ত পৌনে ৩৮ লাখের মতো।

এছাড়া এখন পর্যন্ত ৬৩ হাজারের মতো মৃত্যু রেকর্ড হয়েছে মেক্সিকোতে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা