মুজিববর্ষে স্মারক ডাকটিকিট ছাড়ছে নাইজেরিয়া
আন্তর্জাতিক

মুজিববর্ষে স্মারক ডাকটিকিট ছাড়ছে নাইজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নাইজেরিয়ার পোস্টাল সার্ভিস স্মারক ডাকটিকিট অবমুক্ত করতে যাচ্ছে।

নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আয়োজিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠান ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশ সময় আজ বিকাল ৫টায় এবং নাইজেরিয়ার সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা যৌথভাবে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংযুক্ত থাকবেন।

এছাড়া নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, নাইজেরিয়া পোস্টাল সার্ভিসের মহাপরিচালক ড. ইসমাইল আদেবাইও আদেউশিসহ উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এবং নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত থাকবেন।

সূত্র: বাসস

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা