বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, নিহত ২
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, নিহত ২

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভের তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের কেনোসা শহরে পুলিশের গুলিতে দু'জন মারা গেছেন। সরকারের দেয়া জরুরি কারফিউ ভেঙে দলে দলে বিক্ষোভে যোগ দেয়ায় এমন ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

গেল রোববার (২৩ আগস্ট) উইসকনসিনের কেনোশায় এক কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্লেককে গুলি করাকে ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান তুলে তৃতীয় দিনের মতো কারফিউ ভেঙে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার রাতে একটি গ্যাস স্টেশনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ তিনজনকে গুলি করলেও মারা গেছেন দুজন। তবে তাদের কারো বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় পুলিশ।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের গুলিতে দুজন মারা গেছে এবং বাকি একজনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যদিও তার আঘাতটি জীবনঘাতী না।’

গেল রোববারের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে পরনে হাতকাটা সাদা গেঞ্জি ও কালো হাফ প্যান্ট পরা এক যুবক নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। পেছন থেকে ছুটে আসছেন দুই পুলিশ অফিসার। দুজনের হাতেই আগ্নেয়াস্ত্র। একজন অফিসার যুবকের গেঞ্জি টেনে ধরে কিছু বলছেন। তাতে যুবক সাড়া না দিয়ে নিজের গাড়িতে উঠতে যাচ্ছে। এরপরেই কান ফাটানো পর পর সাতটি গুলির আওয়াজ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

রাজধানীর ট্রাফিকে এআই, জরিমানার চাপ বাড়ছে

রাজধানী ঢাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার হয়েছে।...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

তেলের দাম কমাতে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছেন...

ভেনেজুয়েলায় মৃত্যুমিছিল, নিহত ১,৭১৯

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত ভেনেজুয়েলায় এখনও থামেনি উদ্ধা...

জার্মানিকে হারিয়ে ছুটির আনন্দে প্যারাগুয়ে

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে অন্যতম বড় অঘটনের জন্ম দিল প্যারাগুয়ে। চারবারের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা