আন্তর্জাতিক

হংকংয়ের গণতন্ত্রপন্থি ২ আইন প্রণেতা গ্রেফতার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

হংকংয়ের গণতন্ত্রপন্থি দুই আইন প্রণেতাসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারবিরোধী বিক্ষোভের জেরে তাদের গ্রেফতার করা হয়।

বেইজিংয়ের সমালোচক হিসেবে পরিচিত ও মিডিয়া টাইকুন জিমি লাইয়ের পর এবার ডেমোক্র্যাটিক পার্টির দুই আইন প্রণেতা লাম চেউক-থিং ও হুই চি-ফাং গ্রেফতার হলেন।

গণতন্ত্রপন্থিদের দমাতে কর্তৃপক্ষ মূলত এমন পদক্ষেপ নিল। খবর বিবিসির।

বুধবার (২৬ আগস্ট) সকালে উভয়কেই তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়। এর আগে বেইজিংয়ের সমালোচক ও মিডিয়া টাইকুন জিমি লাইকে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়।

২০১৯ সালে ইউয়েন লং শহরে গণতন্ত্রপন্থিদের ওপর মুখোশধারীরা হামলা চালায়। এতে কয়েক ডজন আহতদের মধ্যে একজন ছিলেন আইন প্রণেতা লাম চেউক-থিং। তার বিরুদ্ধেই আনা হয়েছে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগ। লামের বিরুদ্ধে সম্পদের ক্ষতির ষড়যন্ত্র করা এবং বিচারে বিঘ্ন ঘটানোর মতো অভিযোগও এনেছে পুলিশ।

অপর আইন প্রণেতা হুইয়ের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা এখনো জানা যায়নি।

পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, বুধবার পুলিশ দুই আইন প্রণেতাসহ ১৬ জনকে গ্রেফতার করে।

এ দুই আইন প্রণেতার গ্রেফতারের কথা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।

এদিকে লামের গ্রেফতারের সমালোচনা করে টুইটারে সরব গণতন্ত্রপন্থিরা।

একজন লিখেছেন, আমরা জানি, সেদিন আপনি ট্রেনে নাগরিকদের রক্ষা করেছিলেন।

২১ জুলাই গণতন্ত্রপন্থিদের ওপর ইউয়েন লাং শহরের ট্রেন স্টেশনে মুখোশধারীরা হামলা চালায়। ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করার কারণে পুলিশের বেশ সমালোচনা হয়েছিল সেই সময়। পরে এ ঘটনায় সম্পৃক্ত সন্দেহে পুলিশ ৪৪ জনকে গ্রেফতার করে। যার মধ্যে সাতজনের বিরুদ্ধে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগ আনে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা