মিয়ানমার নির্বাচনে রোহিঙ্গা প্রার্থীরা অযোগ্য ঘোষণা
আন্তর্জাতিক

মিয়ানমার নির্বাচনে রোহিঙ্গা প্রার্থীরা অযোগ্য ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মিয়ানমারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৬ রাজনীতিবিদকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সরকার। এসব রাজনীতিবিদের জাতীয় পরিচয়পত্রে সমস্যা রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস এবং তাদের বেশিরভাগই মুসলমান। ২০১৭ সালের দিকে রাষ্ট্রীয় মদদে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও ব্যাপক নির্যাতন চালানো হয় যার কারণে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান দেশ ছেড়ে প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অন্তত এক ডজন রোহিঙ্গা মুসলমান আবেদন জানিয়েছেন। এর মধ্যে অন্তত ছয়জনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

মিয়ানমারের সরকারি কর্মকর্তারা দাবি করছেন, এসব রাজনীতিক প্রমাণে ব্যর্থ হয়েছেন যে, তাদের মা-বাবা মিয়ানমারের নাগরিক ছিলেন। মিয়ানমারের নির্বাচনী আইন অনুসারে প্রার্থীর মা-বাবাকে মিয়ানমারের নাগরিক হওয়া বাধ্যতামূলক।

আবদুর রশীদ নামে একজন প্রার্থী জানান, সরকারিভাবে যেসব কাগজপত্র চাওয়া হয়েছে তার সবই সরবরাহ করা হয়েছে তারপরও তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।-পার্সটুডে

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা