ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

অবিবাহিতদের জন্য চালু হচ্ছে পেনশন!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা সরকার অবিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন: টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানান, সরকার রাজ্যের ৪৫ থেকে ৬০ বছর বয়সী অবিবাহিতদের জন্য একটি পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে।

এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত রোববার হরিয়ানার করনাল জেলার কমলপুরা গ্রামে ‘জন সংবাদ’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ভারতের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

কর্মসূচিতে ৬০ বছর বয়সী অবিবাহিতদের ভাতা চালু নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। তারই প্রতিক্রিয়া স্বরূপ তিনি বলেন, রাজ্য সরকার শীঘ্রই অবিবাহিতদের জন্য পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে। সরকার এক মাসের মধ্যে এই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন খট্টর।

আরও পড়ুন: মালিতে শান্তি মিশন বন্ধ

সরকারের প্রস্তাবিত প্রকল্পের ফলে সে রাজ্যের প্রায় দু’লক্ষ মানুষ উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। এই কর্মসূচি চালু হলে হরিয়ানায় বার্ধক্য ভাতাও ২৫০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ধারণা করা হচ্ছে, অবিবাহিতদের পেনশন প্রকল্পের টাকার পরিমাণ বার্ধক্য ভাতার সমান অর্থাৎ মাসিক ৩ হাজার রুপি বা প্রায় ৪ হাজার টাকা হতে পারে।

তবে এই প্রকল্পে ঠিক কত টাকা করে দেওয়া হবে, সেই বিষয়ে সরকারের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

আরও পড়ুন: কোরআন পোড়ানোয় পুতিনের নিন্দা

হরিয়ানা রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা, প্রতিবন্ধী, বামন এবং রূপান্তরকামীদের জন্য পেনশন প্রকল্প চালু হয়েছে। এরই মধ্যে আবার অবিবাহিতদের পেনশন প্রকল্পের কথা ঘোষণা করল রাজ্য সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা