ফাইল ছবি
আন্তর্জাতিক

কোরআন পোড়ানোয় ইইউ’র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের রাজধানী স্টকহোমে প্রকাশ্যে কোরআন পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আরও পড়ুন: অবশেষে শান্ত হয়েছে ফ্রান্স

শনিবার (১ জুন) ইইউয়ের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র নাবিলা মাসরালি এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে নাবিলা মাসরালি বলেন, বর্ণবাদ, ধর্মীয় উসকানি ও অসহিষ্ণুতার স্থান ইউরোপে নেই। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের ঘৃণ্য কাজ ইইউ কোনোভাবেই সমর্থন করে না।

মাসরালি আরও বলেন, এটি খুবই দুঃখজনক যে মুসলিমদের গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা উদযাপনের সময় এমন কাজ করা হয়েছে।

আরও পড়ুন: কোরআন পোড়ানোয় পুতিনের নিন্দা

প্রসঙ্গত, গত বুধবার (২৮ জুন) সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মোমিকা নামে এক ব্যক্তি মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের একটি কপি পুড়িয়ে দেয়।এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা।নিন্দা ও প্রতিবাদ চলছে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতে।রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ফিলিস্তিন। এমনকি এ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ঘটনার নিন্দা জানিয়েছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা