ফাইল ছবি
আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টে সু চির আপিল শুনানি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির একটি আপিলের শুনানি দেশটির সুপ্রিমকোর্টে হবে। চলতি সপ্তাহেই এই শুনানি হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

সোমবার (৩ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন জান্তা সুচির বিরুদ্ধে যে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ এনেছে, সেসবের মধ্যে দু’টি অভিযোগের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন সু চি। তার মধ্যে আপাতত একটির শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলি, নিহত ৪

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশটির রাজনীতি ও ক্ষমতা কাঠামোতে এই প্রথম দেশটির সুপ্রিম কোর্টের উপস্থিতি দেখা গেলো। বর্তমান জান্তা শাসনামলে এটি একটি বড় ঘটনা বলে উল্লেখ করে সংবাদমাধ্যমগুলো।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমেক্রেসি (এএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতাগ্রহণ করে মিয়ানমারের সামরিক বাহিনী। তার বিরুদ্ধে আনা দুর্নীতি সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগের বিচার চলছে। ইতোমধ্যে কয়েকটি অভিযোগে তাকে ৩৩ বছরের সাজার ঘোষণাও দিয়েছে নেইপিদোর সামরিক আদালত।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা