টিকটকের পর আলিবাবার দিকে ট্রাম্পের নজর
আন্তর্জাতিক

টিকটকের পর আলিবাবার দিকে ট্রাম্পের নজর

ইন্টারন্যাশনাল ডেস্ক:

টিকটক অ্যাপ নিষিদ্ধ করার পরে এ বার আলিবাবা-সহ আরও কয়েকটি চীনা প্রতিষ্ঠানের উপর আঘাত হানতে চলেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৫ আগস্ট) এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘‘বিষয়টি এখনও আমাদের চিন্তাভাবনার স্তরে রয়েছে।’’

চলতি মাসেই ‘জাতীয় নিরাপত্তা’র যুক্তিতে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমেরিকার নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। তাই এ ধরনের আরও কিছু পদক্ষেপ করা হতে পারে।’’

সেপ্টেম্বর থেকে কার্যকর হবে টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত। গত ৭ অগস্ট এই সিদ্ধান্ত ঘোষণা করে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দেড় মাসের মধ্যে চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করা হবে। তার পর আমেরিকায় থেকে কেউই আর টিকটক ও তার স্বত্ত্বাধিকারী সংস্থা ‘বাইটড্যান্স’-এর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবে না। কোনও মার্কিন সংস্থার সঙ্গেও কোনও রকম ব্যবসায়িক লেনদেন করতে পারবে না টিকটক।

ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশে বলেছিলেন, ‘‘টিকটক ব্যবহারকারীদের লোকেশন ডেটা, ব্রাউজিং ও সার্চ হিস্ট্রি-সহ অনেক কিছুই জেনে ফেলা সম্ভব। টিকটক ইতিমধ্যেই মার্কিন ব্যবহারকারীদের সেই সব তথ্য জেনে নিয়েছে। ব্যবহারকারীদের অত্যন্ত ব্যক্তিগত ও সম্পদ-সংক্রান্ত তথ্য চীনা কমিউনিস্ট পার্টির হাতে পৌঁছে গিয়েছে। যা খুবই উদ্বেগজনক।’’ মার্কিন সংবাদমাধ্যমের দাবি, চীনা সংস্থা আলিবাবার বিরুদ্ধেও সাইবার নিরাপত্তাবিধি অমান্যের বেশ কিছু অভিযোগ রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা