এয়ার ইন্ডিয়ার ৫০ পাইলট বরখাস্ত
আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়ার ৫০ পাইলট বরখাস্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সংস্থার ৫০ পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন জানিয়েছে, বরখাস্তের কারণ হিসেবে সাম্প্রতিক পরিস্থিতিকেই দায়ী করা হয়েছে। তবে বরখাস্তের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

গত বছর জুলাই মাসে এয়ার ইন্ডিয়ার ৫০ জন পাইলট সময়মতো বেতন না দেওয়া-সহ আরও বেশ কিছু ঘটনার প্রতিবাদ জানিয়ে ইস্তফা দেন। তবে সেই সময় তাদের ইস্তফার আবেদন গৃহীত হয়নি। পরে নিয়ম মেনে ছ'মাসের মধ্যে ইস্তফার আবেদন ফিরিয়ে নেন ওই পাইলটেরা।

নিউজ এইটিন জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওই ৫০ জনকেই বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাদের দেওয়া ইস্তফাই গ্রহণ করা হল। এবং এও বলা হয়েছে যে, চিঠি পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট পাইলট আর এয়ার ইন্ডিয়ার কর্মী থাকবেন না।

এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন (আইসিপিএ)। সংস্থার তরফে জানানো হয়েছে, যে ভাবে কোনও নোটিস ছাড়াই ওই ৫০ জন পাইলটকে বরখাস্ত করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি।

সংস্থার পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি দেওয়া হয়েছে। আইসিপিএ-র তরফে বলা হয়েছে, যে ভাবে এয়ার ইন্ডিয়া পাইলটদের ছাঁটাই করেছে, তা শুধুই নজিরবিহীন নয়, বিমান পরিষেবা শিল্পের জন্যও ক্ষতিকারক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা