নিউ ইয়র্কের হাসপাতালে ট্রাম্পের ভাইয়ের মৃত্যু
আন্তর্জাতিক

নিউ ইয়র্কের হাসপাতালে ট্রাম্পের ভাইয়ের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, শনিবার নিউ ইয়র্কের হাসপাতালে ৭২ বছর বয়সী বরার্টের মৃত্যু হয়েছে। শুক্রবার তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার ভাই রবার্ট আজ রাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেবল ভাই নয়, সে ছিল আমার সবথেকে ভালো বন্ধু। তাকে খুবই মিস করব, তবে আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে তার স্মৃতি জাগ্রত থাকবে। বরার্ট, তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও তুমি।’

শুক্রবার বিবিসি বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানায়, রবার্ট ট্রাম্প (৭২) গুরুতর অসুস্থ। তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন তা জানা যায়নি। এদিন সন্ধ্যায় ট্রাম্প তার ভাই রবার্টকে দেখতে প্রেসবিটারিয়ান হসপিটালে গিয়েছিলেনন। সে সময় তার মুখে মাস্ক ছিল। তিনি প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেন।

ট্রাম্পের এম্পায়ার'স রিয়েল এস্টেট বিনিয়োগে সব কিছুর দেখাশোনার দায়িত্বে ছিলেন রবার্ট। হাসপাতালে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ‘সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুন। সে খুব খারাপ সময় পার করছে।’

হাসপাতালে ভাইকে দেখে আসার পরই নিউ জার্সিতে নিজের গলফ ক্লাবে সময় কাটাতে যান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি খুব চমৎকার একজনকে ভাই হিসেবে পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। সে এখন হাসপাতালে। আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’ তবে তা হয়নি। বরার্ট চলে গেছেন। তবে তার কী অসুখ হয়েছিল, তার বিস্তারিত জানা যায়নি।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন রবার্ট ট্রাম্প।

সূত্র: সিএনএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

পাঠ্যবইয়ে ইতিহাস সংশোধন হচ্ছে

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে থাকা ইতিহা...

চীনের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে রোবট

রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। সম...

কারিনার মৃত্যুর গুজবে ক্ষোভ কায়সার হামিদের

বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকেই ভারতে চিকিৎসাধীন কনট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা