করোনা তাড়াতে আজব বুদ্ধি ভারতের এমপির
আন্তর্জাতিক

করোনা তাড়াতে আজব বুদ্ধি ভারতের এমপির

ইন্টারন্যাশনাল ডেস্ক:

গোমূত্র, গোবর, গুরুর আশীর্বাদ, ভাবিজি পাঁপড়... আরও কত কি!! যখন থেকে ভারতে করোনা আঘাত হেনেছে তখন থেকেই ভারতের বিভিন্ন দায়িত্বশীল নেতা এবং ধর্মীয় নেতারা একের পর এক উদ্ভট টোটকা দিয়ে যাচ্ছে করোনা চিকিৎসায়। সেই টোটকায় নতুন করে এখন যোগ হল কাদায় বসে শঙ্খ বাজানো!

সম্প্রতি রাজস্থানের বিজেপি পার্লামেন্ট সদস্য সুখবীর সিং জৌনপুরি দাবি করেছেন, ‘কাদায় বসে শঙ্খ বাজালেই করোনা পালাবে’। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও আপলোড করেছেন; যেখানে তাকে কাদায় বসে শঙ্খ বাজাতে দেখা যাচ্ছে

ভিডিওতে জৌনপুরি দাবি করেছেন, ‘কিডনি ও ফুসফুসের কার্যকারিতা সঠিক রাখতে শঙ্খ বাজাতে হবে। করোনার বিরুদ্ধে লড়তে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ওষুধ নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে প্রাকৃতিক উপায়ে। কাদায় বসে শঙ্খ বাজাতে হবে। সাইকেল চালাতে হবে। তাহলেই করোনা দূর হবে।’

ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আইনপ্রণেতার এমন-কাণ্ডে সামাজিক মাধ্যম জুড়ে চলছে ঠাট্টা।

এর আগে ভারতের বিশ্ব হিন্দু পরিষদও প্রথমে গো-মূত্র নিয়ে প্রচার শুরু করেন। তাদের দাবি, গো-মূত্র পান করলে নাকি করোনা থেকে দূরে থাকা যাবে।

এছাড়া বিজেপি নেতাদের গো-মূত্র পানে করোনা-মুক্তির ‘উপায়’-এর কথা শুনে দেশটিতে গোবর-গো মূত্র চড়া দামে বিক্রিও শুরু হয়েছিল একাধিক রাজ্যে।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল করোনা তাড়াতে ‘ভাবিজি পাঁপড়’- খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কয়েকদিন পরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা