আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুক হামলায় ৮ শিক্ষক নিহত

সান নিউজ ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক গুলির ঘটনায় ৮ জন শিক্ষক নিহত হয়েছেন।

আরও পড়ুন : মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

বৃহস্পতিবার (০৪ মে ) জেলার আপার কুররাম এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশের কর্মকর্তা মুহাম্মদ ইমরান বলেছেন, প্রথম গুলি চালানোর ঘটনাটি কুররাম জেলার শালোজান সড়কে এবং দ্বিতীয়টি তেরি মেঙ্গল স্কুল এলাকায় ঘটেছে। ওই এলাকা থেকে ডন ডটকমের একজন প্রতিনিধি বলেছেন, প্রথম ও দ্বিতীয় গুলির ঘটনাস্থলের দূরত্ব শালোজান সড়ক থেকে ছয় কিলোমিটার।

আরও পড়ুন : ভারতে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

কুররাম জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কায়সার আব্বাস জানিয়েছেন, গুলিতে মোট ৮ জন মারা গেছেন। একটি স্কুলে গুলির ঘটনায় ৭ জন ‘শিক্ষক’ নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম জিও টিভি বলছে, কুররাম জেলার তেহসিল উচ্চ বিদ্যালয়ের স্টাফরুমে শিক্ষকদের ওপর গুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। দেশটিতে চলমান মাধ্যমিক পরীক্ষার দায়িত্ব পালনের জন্য ওই ভবনে অবস্থান করছিলেন আক্রান্ত শিক্ষকরা। এই ঘটনায় কর্তৃপক্ষ এলাকার সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে।

আরও পড়ুন : ১৩ মাসে বজ্রপাতে ৩৪০ প্রাণহানি

বন্দুকধারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে খাইবার পাখতুনখোয়া পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। গুলির এই ঘটনার পর চলমান মাধ্যমিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

একই এলাকায় অন্য একটি ঘটনায় চলন্ত গাড়িতে একজনকে শিক্ষককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় এক দিনে মোট ৮ শিক্ষক নিহত হয়েছেন।

আরও পড়ুন : জেলেনস্কিকে হত্যার আহ্বান

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। এর বেশিরভাগ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা