ট্যাক্সিতে সব্জির বস্তার আড়ালে মানুষের মাথা
আন্তর্জাতিক

ট্যাক্সিতে সব্জির বস্তার আড়ালে মানুষের মাথা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ট্যাক্সির ট্রাঙ্ক খুলতেই দেখা গেল শাক-সব্জি বোঝাই একটা সাদা রঙের বস্তা। সন্দেহ করার কিছু নেই। কিন্তু বস্তার পিছন থেকে যেন উঁকি দিচ্ছে একটা অন্য কিছু। কৌতূহলী হয়ে বস্তাটা একটু বাঁ দিকে সরাতেই বস্তার পিছনে দেখা গেল মানুষের মাথা!

আর তা থেকেই রহস্য! যার ঘণ্টা চারেকের মধ্যে সমাধানও করেছে কলকাতা পুলিশ।

ঘটনার সূত্রপাত শুক্রবার (১৪ আগস্ট) ভোর বেলায়। ভোর সোয়া ৪ টা নাগাদ পশ্চিম চৌবাগার কাছে বাসন্তী এক্সপ্রেসওয়ের উপর নিয়মিত তল্লাশি করছিল কোলকাতার প্রগতি ময়দান থানার মোটরসাইকেল পেট্রল পার্টি। পুলিশকর্মীরা একটি হলুদ রঙের ট্যাক্সি দাঁড় করান। রুটিন তল্লাশি করতেই তারা ট্যাক্সির ট্রাঙ্ক খুলতে বলেন চালককে। উপস্থিত অন্য পুলিশকর্মীরা লক্ষ্য করেন, চালক ট্রাঙ্ক খুলতেই ট্যাক্সিতে বসা এক ব্যক্তি নেমে চম্পট দেওয়ার তাল করছে। পুলিশ কর্মীরা তাকে আটক করার ফাঁকেই ততক্ষণে সব্জির বস্তার আড়াল থেকে বেরিয়ে পড়েছে বছর ষাটেকের এক মহিলার রক্তাক্ত দেহ। ট্যাক্সিতে চালক ছাড়া ছিলেন এক মহিলা এবং এক পুরুষ যাত্রী।

সঙ্গে সঙ্গে প্রগতি ময়দান থানার পুলিশ ট্যাক্সিচালকসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসেন। জেরায় জানা যায়, ট্যাক্সির সওয়ার মহিলার নাম মলিনা মণ্ডল এবং তার সঙ্গী পুরুষ যাত্রীর নাম অজয়। জেরার মুখে প্রথমে অস্বীকার করলেও, পরে মলিনা এবং অজয় স্বীকার করেন, দেহটি কোলকাতার কবরডাঙার বাসিন্দা সুজামনি গায়েনের, যে কিনা মলিনার বড় মেয়ের শাশুড়ি। মেয়ের সঙ্গে তার শাশুড়ির বিবাদের জেরে মলিনা, অজয় এবং মলিনার স্বামী— তিন জন মিলে সুজামনিকে লাঠি দিয়ে মেরে, গলা টিপে খুন করেছে। তার পর ট্যাক্সিতে দেহ তুলে সব্জির বস্তার আড়ালে নিয়ে বাসন্তী এক্সপ্রেসওয়ের ধারে কোথাও দেহটি ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই ধরা পড়ে যায় তারা।

আটককৃতদের জেরা করে জানা গিয়েছে, সুজামনি কালীঘাটের মন্দিরে ফুল বিক্রি করেন। বৃহস্পতিবারও তিনি ফুল বিক্রি করতে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে দেখা করেন মলিনা এবং তার ভাই অজয়। তারা ট্যাক্সিতে করে সুজামনিকে নিয়ে আসেন মলিনার প্রগতি ময়দান থানা এলাকার আড়ুপোতার বাড়িতে। সেখানেই সুজামনিকে দুপুরের খাওয়ার পর খুন করে অজয় এবং মলিনা। তারপর লাউ শাক এবং আরও কিছু সব্জি কেনে তারা। বস্তার মধ্যে সুজামনির দেহ ভরে তার উপর সব্জি এবং শাক চাপা দিয়ে চৌবাদার কাছে খালের লকগেটে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান জমি সংক্রান্ত কোনও বিবাদের জেরে এই খুন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় এর আগেও কয়েকটি তল্লাশি চৌকিতে আটকেছিল ওই ট্যাক্সি। কিন্তু কোনও জায়গাতেই গাড়ির ট্রাঙ্ক খোলা হয়নি বা খুললেও দেহটি চোখে পড়েনি পুলিশের। এমনকি পরমা আইল্যান্ডের তল্লাশিতেও চালক বা যাত্রীদের আচরণে সন্দেহজনক কিছু না দেখে ছেড়ে দেওয়া হয়। চৌবাগার ওই তল্লাশি পেরিয়ে গেলে সহজেই দেহটি লোপাট করতে পারত ওই তিন জন। কয়েক দিন আগেই কলকাতার নগরপাল অনুজ শর্মা ভোরবেলা এবং সন্ধ্যার মুখে শহরের রাস্তায় পুলিশের নজরদারি শিথিল হচ্ছে বলে সতর্ক করেছিলেন বাহিনীকে। সেই শিথিলতা কাটিয়ে নজরদারি বাড়াতেই সুফল মিলল হাতেনাতে।

লালবাজারের এক শীর্ষ পুলিশকর্তা স্বীকার করেন, ‘‘এ দিনের ঘটনা প্রমাণ করে দিল, তল্লাশি আরও সতর্ক ভাবে করতে হবে। রুটিন তল্লাশি করে লাভ হবে না।” প্রগতি ময়দান থানার এক কর্মকর্তা বলেন, ‘‘পরমা আইল্যান্ডের নাকা পেরলেও চৌবাগায় ফের পুলিশ আটকানোয় অভিযুক্তরা স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়। ফলে এক জন পালানোর চেষ্টা করে।” অভিযুক্তদের জেরা করে হরিদেবপুর থানার সঙ্গে যোগাযোগ করে পুলিশ ইতিমধ্যেই কবরডাঙার ঘটনাস্থল চিহ্নিত করেছে। বিভাগীয় ডিসি গৌরব লাল জানিয়েছেন, মলিনা, অজয়, ট্যাক্সিচালক ছাড়াও, মলিনার স্বামী বাসু মণ্ডলকে আটক করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা