শর্ত সাপেক্ষে এইচ১-বি ভিসায় ছাড়!
আন্তর্জাতিক

শর্ত সাপেক্ষে এইচ১-বি ভিসায় ছাড়!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

এশিয়ার তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য কিছুটা স্বস্তির খবর। এইচ১-বি এবং এল-১ ভিসায় আমেরিকা সফরে সম্প্রতি যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাতে খানিক ছাড় দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ছাড় দেওয়া হবে জে-১ ভিসাতেও। তবে সবটাই বেশ কিছু ‘শর্তসাপেক্ষে’।

গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, অভিবাসী নন, এমন যারা এইচ১-বি-সহ অন্যান্য ‘নন-ইমিগ্র্যান্ট’ ভিসায় আমেরিকায় কাজ করতে যান, তাদের আপাতত আর ভিসা দেওয়া হবে না। কারণ— বিদেশিদের ভিসা দিলে, করোনা-পরিস্থিতিতে মার্কিন বাসিন্দাদের আরও কাজ হারাতে হবে। কিন্তু এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মার্কিন সংস্থাগুলো বলে, সরকারের এই পদক্ষেপে দক্ষ কর্মী হারাবে তারা। যাতে আখেরে ক্ষতি হবে আমেরিকারই। গত কয়েক সপ্তাহে বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার জন্য বিদেশ সচিবের কাছে আবেদন জানান একাধিক মার্কিন আইনপ্রণেতাও।

এইচ১-বি ভিসায় এশিয়া থেকে প্রতি বছর হাজার হাজার বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন সংস্থাগুলো। মূলত তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য সেক্টরে। এল-১ ভিসাও একই রকম, কিন্তু স্বল্প সময়ের ভিসা। তিন মাস থেকে পাঁচ বছর পর্যন্ত এল-১ ভিসা দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দফতর ঘোষণা করেছে, এই ভিসাগুলির উপরে যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল, দেশের স্বার্থেই তাতে ছাড়পত্র দেওয়া হবে। তাদের জারি করা অ্যাডভাইজরিতে জানানো হয়েছে— ‘‘একই সংস্থার সঙ্গে একই পদে এবং একই ধরনের ভিসায় যারা আমেরিকায় কাজ চালিয়ে যেতে চান, তাদের এইচ১-বি ভিসা ও এল-১ ভিসা দেওয়া হবে।’’

আরও জানানো হয়েছে, কোনও সংস্থাকে তার বর্তমান বিদেশিকে কর্মীকে সরানোর জন্য চাপ দেওয়া হলে, সেটা সংস্থার পক্ষে কঠিন হতে পারে। তাই এ কাজ করা হবে না। এইচ১-বি ভিসায় যারা স্বাস্থ্য সেক্টরে (কোভিড-১৯ সংক্রান্ত কিংবা ক্যানসারের মতো কোনও রোগের গবেষণায় যুক্ত) কাজ করেন, তাদের আমেরিকা-সফরেও নিষোধাজ্ঞা জারি করা হবে না। জে-১ ভিসা দেওয়া হয় রিসার্চ স্কলার, অধ্যাপক, বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের। এ ক্ষেত্রেও কিছু ক্যাটেগরিতে ছাড় দেওয়া হবে।

কিন্তু ছাড়পত্রের পাশাপাশি এইচ১-বি ভিসা দেওয়া নিয়ে মার্কিন সংস্থাগুলোর সামনে পাঁচটি নতুন শর্তও পেশ করেছে পররাষ্ট্র দফতর। এর মধ্যে দু’টি শর্ত পূরণ হলে, তবেই মিলবে ভিসা। এই পাঁচটি শর্ত হল— ১) নিয়োগকারী সংস্থার এইচ১-বি ভিসায় নিয়মিত কর্মী নেওয়ার সত্যিই প্রয়োজন রয়েছে কি না, প্রমাণ করতে হবে।

২) চাকরি আবেদনকারীর কাজের দায়িত্ব ও পদ গুরুত্বপূর্ণ হতে হবে। এবং তার অবদানও অনন্য হতে হবে।

৩) বর্তমান বেতনের থেকে ১৫ শতাংশ বেশি বেতন দিতে হবে আবেদনকারীকে। পররাষ্ট্র দফতর জানিয়েছে, কোনও মার্কিন সংস্থা যদি এত বেশি বেতন দিয়েও বিদেশিকে নিয়োগ করে, তা হলে বোঝা যাবে, সত্যিই ওই ব্যক্তির প্রয়োজন আছে এবং তার মতো দক্ষ কর্মী আমেরিকায় নেই।

৪) আবেদনকারীর উচ্চমানের যোগ্যতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা থাকতে হবে।

৫) ভিসা না-দেওয়া হলে মার্কিন সংস্থাটিকে ক্ষতির মুখে পড়তে হবে। এল-১ ভিসার ক্ষেত্রেও একই বিষয় খতিয়ে দেখা হবে। আবেদনকারীদের স্ত্রী-স্বামীও ভিসার সুবিধা পাবেন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা